১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টেস্ট দলের পাশাপাশি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিসিআই। আগেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল বোর্ড।

২০২৫ সালের নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন পেসার বুমরাহ। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে রাখা হয়নি তাকে। আগামী বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপের আগে বুমরাহর কাজের চাপ বিবেচনা রেখেছে ভারতের নির্বাচকরা।

ফিটনেস ছাড়পত্র পাওয়ার শর্তে ভারত দলে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার পান্তকে। সম্প্রতি ইরানি কাপে লাল বলের ম্যাচে সুইপ শট খেলতে গিয়ে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন তিনি। সাইড স্ট্রেইন ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি। পুরো ফিট থাকলেই টেস্ট খেলার সুযোগ পাবেন পান্ত।

২২ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড। এরপর ৪ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম তিন ওয়ানডে অধিনায়কত্ব করবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে রাখা হয়নি গিল এবং লোকেশ রাহুলকে। সিরিজের পাঁচ ওয়ানডের আছেন দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে ১৯ নভেম্বর থেকে ওয়েলিংটনে শুরু হবে টেস্ট সিরিজ।

প্রথম তিন ওয়ানডের জন্য ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামা ধীর, আংশুল কম্বোজ, গুরনূর ব্রার, ঋুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ইশান কিষান (উইকেটরক্ষক), মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।

চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য ভারত দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঈশান কিষান (উইকেটরক্ষক), নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামা ধীর, আকিব নবী, গুরনুর ব্রার, ঋুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগরা, মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।

ভারত টেস্ট দল : শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদূত্ত পাডিক্কাল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, আংশুল কম্বোজ, জসপ্রিত বুমরাহ, প্রসিদ কৃষ্ণা, আকাশ দীপ, সাই সুদর্শন, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মাদ সিরাজ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026