১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লাবুশেন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ছয় ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ব্যাটার মার্নাস লাবুশেন।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লাবুশেন

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ছয় ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ব্যাটার মার্নাস লাবুশেন।

পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লাবুশেন। ঐ দুই সিরিজে ৬ ইনিংসে মাত্র ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৯ রান করেছেন তিনি। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন লাবুশেন।

প্রায় ২২ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন তিনি। জিম্বাবুয়ে সফরে দলের দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ। কামিন্সের মত শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন পেসার মিচেল স্টার্ক। তবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজে খেলবেন দলের আরেক পেসার জশ হ্যাজেলউড।

পেস আক্রমণে আর থাকছেন স্পেনসার জনসন ও বিলি স্ট্যানলেক। ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন জনসন। সম্প্রতি বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন তিনি। তিন ইনিংসে ৩ উইকেট নেন জনসন। গেল বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বাঁ-হাতি পেসার। ২০২৩ সালে অভিষেকে পর ৫ ওয়ানডেতে ৪ উইকেট শিকার করেন তিনি।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘ সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন স্ট্যানলেক। ঐ সিরিজে মাত্র ১টি ম্যাচ খেলেন তিনি। ২০১৭ সালে অভিষেকের পর ৮ ওয়ানডেতে ৭ উইকেট শিকার করেছেন স্ট্যানলেক।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জোয়েল ডেভিস। লিস্ট 'এ' ক্রিকেটে মাত্র তিন ম্যাচ খেলে ওয়ানডে দলে সুযোগ পেলেন এই বাঁ-হাতি স্পিনার। গত জুনে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় তার। ৩ ইনিংসে ৪ উইকেট নেন ২২ বছর বয়সি এই ক্রিকেটার।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়ে এবং ২৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (দক্ষিণ আফ্রিকা সফর), মিচেল স্টার্ক (দক্ষিণ আফ্রিকা সফর), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মিচেল মার্শ, ওলিভার পিক, ম্যাট রেনশ, বিলি স্ট্যানলেক, এডাম জাম্পা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026