১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ক্রীড়া ক্ষেত্রে নারীর সমান সুযোগ, নিরাপত্তা ও অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে 'ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশন'-এ স্বাক্ষর করেছে বাংলাদেশ। যা নারী ক্রীড়া উন্নয়নে ঐতিহাসিক এক পদক্ষেপ।

নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ক্রীড়া ক্ষেত্রে নারীর সমান সুযোগ, নিরাপত্তা ও অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে 'ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশন'-এ স্বাক্ষর করেছে বাংলাদেশ। যা নারী ক্রীড়া উন্নয়নে ঐতিহাসিক এক পদক্ষেপ।

আজ (বুধবার) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

আন্তর্জাতিক সংস্থা 'ওয়ার্কিং গ্রুপ অন উইমেন অ্যান্ড স্পোর্টস'-এর পক্ষে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন সংস্থাটির মহাসচিব লিসা ও' কিফ এমবিই। স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, 'ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশন' - এ স্বাক্ষরের মাধ্যমে নারী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং ক্রীড়া ক্ষেত্রে নারীদের সমান সুযোগ, নিরাপত্তা ও অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হলো।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি বলেন, 'ক্রীড়া ক্ষেত্রকে নারীদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও পেশাদার হিসেবে গড়ে তুলতে এই ঘোষণা একটি শক্তিশালী নির্দেশিকা হিসেবে কাজ করবে।'

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ক্রীড়া ক্ষেত্রে যেকোনো নীতি ও অবকাঠামো তৈরির সময় নীতি নির্ধারকদের লিঙ্গ সংবেদনশীল হওয়া জরুরি। তিনি ক্রীড়া ক্ষেত্রে নারীদের সুরক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।

বর্তমান সরকারকে ক্রীড়া বান্ধব হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম রাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ে স্পোর্টস ডিপ্লোম্যাসি উইং গঠিত হয়েছে। একই সাথে ক্রীড়া ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে নারী সুরক্ষা কমিটি গঠিত হয়েছে।

অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইডব্লিউজি-এর মহাসচিব লিসা ও'কিফ বলেন, 'বাংলাদেশে নারী ক্রীড়ার অগ্রগতি ও ক্ষমতায়নে এই চুক্তি স্বাক্ষর একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্বজুড়ে নারী ক্রীড়াবিদদের অধিকার ও সুযোগ প্রসারে আন্তর্জাতিক এই নেটওয়ার্কের সাথে বাংলাদেশের অন্তর্ভুক্তি অত্যন্ত প্রশংসনীয়।'

লিসা ও'কিফ আশা প্রকাশ করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অনুসরণে বাংলাদেশের অন্যান্য ফেডারেশনগুলোও এই সনদে স্বাক্ষর করতে এগিয়ে আসবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর রোজি কম্বি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পোর্টস ডিপ্লোমেসি শাখার প্রধান বি এম জামাল হোসেন, বাংলাদেশ নারী সুরক্ষা কমিটির চেয়ার জোবেরা রহমান লিনু, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শেফাউল কবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নারী সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026