১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চার দিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ৫১২ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৭১ রান করেছে বাংলাদেশ 'এ' দল। ৪ উইকেট হাতে নিয়ে ৪১ রানে পিছিয়ে সফরকারীরা। দিন শেষে ২০৪ রানে অপরাজিত আছেন হৃদয়।

পচেফস্ট্রুমে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২০১ রান করেছিল বাংলাদেশ 'এ' দল। ৬ উইকেট হাতে নিয়ে ৩১১ রানে পিছিয়ে ছিল হৃদয়ের দল। দিন শেষে হৃদয় ৭৫ ও জাকের আলি ৪৭ রানে অপরাজিত ছিলেন।

সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে তৃতীয় দিন নার্ভাস নাইন্টিতে থামেন জাকের। ১১ চার ও ৩ ছক্কায় ১৬৮ বলে ৯৪ রান করেন তিনি। ১৩৫ রানে চতুর্থ উইকেট পতনের পর হৃদয়ের সাথে জুটি বেঁধে দলকে ১৫১ রান এনে দেন জাকের। জাকের না পারলেও ১৬৬ বল খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করেন হৃদয়।

দলীয় ২৮৬ রানে জাকের ফেরার পর মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন হৃদয়। এই জুটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ডাবল-সেঞ্চুরির স্বাদ পান হৃদয়। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিনের শেষ ওভারের পঞ্চম বলে আউট হন সাইফুদ্দিন। ১০ চার ও ১ ছক্কায় ১৭১ বলে ৮৭ রানে আউট হন তিনি।

দিন শেষে ৩৩৯ বল খেলে ২২টি চার ও ১টি ছক্কায় ২০৪ রানে অপরাজিত আছেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার কাইল সিমন্ডস ১৫৭ রানে ৩ উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026