১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ইংলিশ ক্লাব আর্সেনাল ছেড়ে তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। ২০২৯ সালের জুন পর্যন্ত বার্সাতে থাকবেন তিনি।

তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ইংলিশ ক্লাব আর্সেনাল ছেড়ে তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। ২০২৯ সালের জুন পর্যন্ত বার্সাতে থাকবেন তিনি।

প্রায় ১৫ মিলিয়ন ইউরো (১২.৮৫ মিলিয়ন পাউন্ড) চুক্তিতে ২৯ বছর বয়সি জেসুসকে দলে নিয়েছে বার্সেলোনা। যার মধ্যে 'সেল-অন ফি'-এর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। আর্সেনাল থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর জেসুস বলেন 'স্বপ্নের' দলবদল নিশ্চিত করতে বেতন কমিয়ে নিতে রাজি হয়েছিলেন।

বার্সেলোনা ক্লাবে নিজের পরিচিতি অনুষ্ঠানে জেসুস বলেন, 'আমি উল্লেখযোগ্য পরিমাণ বেতন কমিয়েছি। তবে এখানে আসতে পারাটা আমার কাছে স্বপ্নের মতো।

তিনি আরও বলেন, ' এই দলবদল সম্পন্ন করার জন্য শুধু আমাকেই যে প্রচেষ্টা চালাতে হয়েছে তা নয়, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বার্সাও।' জেসুস বলেন, 'এক মাস আগে যদি আমাকে জিজ্ঞেস করা হতো, তবে আমি বলতাম এমনটা ঘটার সম্ভাবনা কম। ২৯ বছর বয়সে বার্সায় আসার সুযোগ পাব, এমনটা আমি কখনও ভাবিনি।'

অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর এক সপ্তাহের মধ্যে জেসুসকে দলে নেওয়ার কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছে বার্সেলোনা।

জেসুস জানান, ক্লাবের আগ্রহের কথা মাত্র এক সপ্তাহ আগে জানতে পারেন। তিনি বলেন, 'এক সপ্তাহ আগে আমি বার্তা পাই যে, এমনটা হতে পারে। যখন বুঝলাম যে এটি সত্যিই সম্ভব, তখন আমি ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম। এখন অনুশীলন ও খেলা শুরু করার জন্য আর তর সইছে না।'

ম্যানচেস্টার সিটি থেকে ২০২২ সালে আর্সেনালে যোগ দেন জেসুস। আর্সেনালের হয়ে চার মৌসুমে ১২৩ ম্যাচ খেলে ৩২ গোল ও ২২টি অ্যাসিস্ট করেন তিনি। গত মৌসুমে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন জেসুস।

দলবদলের শেষ দিন ষষ্ঠ খেলোয়াড় হিসেবে জেসুসকে দলে টানল স্প্যানিশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এর আগে রদ্রি, অ্যান্থনি গর্ডন, কারিম আদেইয়েমি, জোয়াও কান্সেলো ও ডমিনিক লিভাকোভিচকে দলে ভেড়ায় তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026