১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রিটোরিয়াসের ব্যাটিং নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় দক্ষিণ আফ্রিকার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ওপেনার লুহান ড্রি প্রিটোরিয়াসের ব্যাটিং নৈপুণ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রিটোরিয়াসের ব্যাটিং নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় দক্ষিণ আফ্রিকার

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ওপেনার লুহান ড্রি প্রিটোরিয়াসের ব্যাটিং নৈপুণ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

গতরাতে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪৩ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল প্রোটিয়ারা। নামিবিয়া ২ ম্যাচ এবং জিম্বাবুয়ে ৩ ম্যাচ খেলে ২ করে পয়েন্ট পেয়েছে।

উইন্ডহুকে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৪৬ বলে ৬৮ রানের সূচনা করেন প্রিটোরিয়াস ও জর্ডান হারমান। ২৫ বলে ২৮ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন হারমান।

দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৮৬ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত গড়ে দেন প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস। দলীয় ১৫৪ রানে সাজঘরে ফেরার আগে ২ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ব্যক্তিগত ৪১ রান করেন ব্রেভিস।

মাত্র ২৭ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে প্রথম শতকের পথে হাটচ্ছিলেন প্রিটোরিয়াস। কিন্তু ব্যক্তিগত ৯৪ রানে জিম্বাবুয়ের পেসার ব্রাড ইভান্সের বলে বোল্ড হন তিনি। ১২ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৯৪ রান করেন প্রিটোরিয়াস। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান পায় দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের ওসেলি মাধভেরে ৩ ও ইভান্স ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। ৬৬ রানে অষ্টম উইকেট পতনে বড় হারের শঙ্কায় পড়ে তারা। তবে শেষ দুই উইকেটে ৭৬ রান এলে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। ১৭ দশমিক ৪ ওভারে ১৪২ রানে অলআউট হয় তারা।

দলের হয়ে অধিনায়ক সেকান্দার রাজা ৩৩ বলে ৪৫, নিউম্যান নিমহুরি ২৭ ও ইনোসেন্ট কাইয়া ১৮ রান করেন। ২৪ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ভারপ্রাপ্ত অধিনায়ক বিয়ন ফোরটান। ম্যাচ সেরা হন প্রিটোরিয়াস।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026