১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুডিগার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : তরুণ প্রজন্মকে সুযোগ করে দেওয়ার পাশাপাশি ক্লাব ফুটবলে মনোযোগ দিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় অবসরের কথা জানান তিনি।

৩৩ বছর বয়সি রুডিগার বলেন, 'কিছুদিন চিন্তা-ভাবনা করার পর বুঝতে পারলাম জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। সাম্প্রতিককালের টুর্নামেন্টগুলোতে আমরা কোনো শিরোপা জিততে পারিনি এবং বেশ কিছু হারের কষ্টও সইতে হয়েছে আমাদের। তারপরও জাতীয় দলের হয়ে এই সময়টা আমার জীবনের খুবই স্পেশাল এক অধ্যায়। ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় স্বপ্নেও ভাবিনি, দেশের হয়ে ৮৬ ম্যাচ খেলব।'

২০২৭ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের চুক্তি রয়েছে রুডিগারের। তিনি আরও বলেন, 'তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার পাশাপাশি ক্লাবেও মনোযোগ বাড়ানো প্রয়োজন। এখন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। ক্লাবের দিকে পুরোপুরি মনোযোগ দেব।'

২০১৪ সালের মে মাসে জার্মান জাতীয় দলে অভিষেক হয় রুডিগারের। দেশের হয়ে ১২ বছরের ক্যারিয়ারে ৮৬ ম্যাচে তিন গোল করেছেন তিনি। দেশের হয়ে শেষ তিনটি বিশ্বকাপ ও একাধিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন এই ডিফেন্ডার। ২০১৭ সালে কনফেডারেশনস কাপ জয়ী জার্মান দলের সদস্য ছিলেন রুডিগার।

এ বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে জার্মানির জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন রুডিগার। সর্বশেষ বিশ্বকাপে শেষ বত্রিশে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তাই প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাই জার্মানির হয়ে রুডিগারের শেষ ম্যাচ হয়ে থাকল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026