১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিপিএল বাতিল হওয়ায় ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী সুফলের ওপর জোর দিচ্ছে সিডব্লিউএবি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে ক্রিকেটারদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সিডব্লিউএবি)।

বিপিএল বাতিল হওয়ায় ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী সুফলের ওপর জোর দিচ্ছে সিডব্লিউএবি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে ক্রিকেটারদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সিডব্লিউএবি)।

সিডব্লিউএবি সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, কোনো বিকল্প টুর্নামেন্ট চাইছেন না তারা। কারণ অন্য কোনো প্রতিযোগিতার মাধ্যমে বিপিএল থেকে বঞ্চিত হওয়ার ক্ষতি সরাসরি পুষিয়ে নেওয়ার কোনো বাস্তবসম্মত উপায় নেই।

বিপিএলের স্বল্পমেয়াদি কোনো বিকল্প আয়োজন করার পরিবর্তে বিদ্যমান ঘরোয়া ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করার পক্ষে মত দিয়েছেন তিনি। যাতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আরও আর্থিক সুযোগ তৈরি করা যায়।

আজ সাংবাদিকদের মিঠুন বলেন, 'প্রথমত, বিপিএলের কোনো বিকল্প নেই এবং অন্য কোনো টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ারও কোনো উপায় নেই।' তিনি আরও বলেন, 'এখানে প্রশ্ন হলো, এটির পরিবর্তে কি অন্য কিছু আয়োজন করা হচ্ছে? না, বিপিএলের পরিবর্তে কিছুই আয়োজন করা হচ্ছে না, কারণ তা বাস্তবায়নযোগ্য হবে না।'

মিঠুন জানান, সিডব্লিউএবি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। বিশেষ করে কীভাবে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মতো ঘরোয়া প্রতিযোগিতাগুলোকে এমনভাবে সাজানো যায়, যাতে খেলোয়াড়রা আরও বেশি আর্থিক সুবিধা পান।

মিঠুন বলেন, 'এ বছর যেসব খেলা হবে সেগুলোর পরিকল্পনা সম্পর্কে আমরা আগেই জানি। নিয়ম অনুযায়ী এনসিএল ও বিসিএল অনুষ্ঠিত হবে এবং আমাদের আলোচনার মূল বিষয় ছিল কীভাবে এই টুর্নামেন্টগুলো থেকে খেলোয়াড়রা আর্থিকভাবে লাভবান হতে পারেন। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।'

মিঠুনের মতে, দীর্ঘমেয়াদে এই উদ্যোগের ফলে প্রায় ১৫০ থেকে ২০০ জন ক্রিকেটার উপকৃত হতে পারেন।

তিনি আরও জানান, এই প্রস্তাবটি শুধু সিডব্লিউএবি সদস্যদের মধ্যকার আলোচনার ভিত্তিতেই তৈরি করা হয়নি। জাতীয় দলের অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বর্তমানে দেশের বাইরে অবস্থানরত খেলোয়াড়দের সাথে আলোচনা করা হয়েছে।

মিঠুন বলেন, 'শুধু সিডব্লিউএবি নয়, আমরা জাতীয় দলের অধিনায়কদের সাথেও আলোচনা করেছি। যারা এখন দেশের বাইরে আছেন, তাদের সাথেও আমরা ফোনে যোগাযোগ করেছি। কোন বিষয়টি সবচেয়ে ভালো হবে তা নিয়ে বিস্তারিত আলোচনার পর আমরা বোর্ডের কাছে প্রস্তাব জমা দিয়েছি।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026