১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসির অবসরে আবেগাপ্লুত মারিয়া-ডি পলরা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সি মেসি।

মেসির অবসরে আবেগাপ্লুত মারিয়া-ডি পলরা

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সি মেসি।

দলনেতা মেসির অবসরে আবেগাপ্লুত তারই সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া-ডি পলরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তারা। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ছিলেন ডি মারিয়া। দেশের জার্সিতে মেসির সাথে বহু ম্যাচ খেলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি মারিয়া লিখেছেন, 'আর্জেন্টিনাকে বিশ্বের সেরা করার জন্য ধন্যবাদ। তুমি তো অন্য দলকেও বেছে নিতে পারতে। কিন্তু তুমি আর্জেন্টিনাকেই বেছে নিয়েছ। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ অধিনায়ক। তুমি ইতিহাসের সেরা ফুটবলার।'

মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস লিখেছেন, 'সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ মেসি। আপনি সর্বকালের সেরা এবং সবসময় তাই থাকবেন। আমরা আপনাকে ভালোবাসি, অধিনায়ক। একজন আর্জেন্টাইন, জাতীয় দলের সমর্থক, একজন সতীর্থ এবং বন্ধু হিসেবে তুমি আমার জন্য যা করেছ, সেজন্য অসংখ্য ধন্যবাদ।'

ইন্টার মায়ামিতে মেসির সাথে খেলা ডি পল বলেন, 'আমাদের দেশের প্রতি আপনার নিঃশর্ত ভালোবাসা, কখনও হাল না ছাড়তে আপনার লড়াাই, অনুশীলনে মাঠে নামা প্রত্যেক খেলোয়াড়ের প্রতি আপনার নেতৃত্ব ও উদারতা, তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং আমাদের জাতীয় দলের প্রত্যেক স্টাফ সদস্যের প্রতি আপনার যত্ন, সবকিছুর জন্য ধন্যবাদ জানাই। সর্বকালের সেরা। আমাদের এতটা আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি কল্পনাও করতে পারবেন না যে, আপনি আমাদের মুখে কত হাসি ফুটিয়েছেন।'

মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ লিখেছেন, 'তুমি আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দিয়েছ এবং এমন উচ্চতায় পৌঁছে দিয়েছ যা আমি কখনো কল্পনাও করিনি।'

মেসিকে ফুটবল মাঠে মিস করার কথা জানিয়ে এনজো ফার্নান্দেজ লিখেছেন, 'ক্যাপ্টেন, তোমায় আমরা ভীষণ মিস করব। পরের জাতীয় দলের ক্যাম্পে তোমাকে ছাড়া মাঠে নামা ও ১০ নম্বর জার্সিটা না দেখা কল্পনা করাও কঠিন।'

জাতীয় দলে মেসির সাথে কাটানো সময় জীবনের সেরা অর্জন বলে অভিহিত করেছেন নিকোলাস তালিয়ফিকো। তিনি লিখেন, 'মেসির সঙ্গে জার্সি ডিফেন্ড করতে পারা ও তার পাশে কাটানো সময়গুলোকে নিজের জীবনের অন্যতম বড় সম্মান ও সেরা অর্জন।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026