১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের রেকর্ড ও অর্জন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে ২১ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের রেকর্ড ও অর্জন

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে ২১ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি।

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। অভিষেকের পর দেশের হয়ে ২০৭ ম্যাচ খেলে ইতিহাসের পাতায়-পাতায় জায়গা করে নিয়েছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে বহু রেকর্ডের মালিক হয়েছেন মেসি। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডের পাশাপাশি বিশ্ব ফুটবলের বড় সব শিরোপাও জিতেছেন এই খুদে ফুটবল জাদুকর।

দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ড ও অর্জনে ক্যারিয়ারকে রঙিন করেছেন মেসি। বিদায়বেলায় এক নজরে দেখে নেওয়া যাক মেসির রেকর্ড ও অর্জনগুলো।

২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মেসির।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার এবং গোলের রেকর্ডের মালিক মেসি। ২০৭টি ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে ১২৫টি গোল করেছেন মেসি। ১১ হ্যাটট্রিকের সাথে ৬৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে গোল বা অ্যাসিস্টে আর্জেন্টিনার ১৯৩টি গোলের সাথে জড়িত ছিলেন মেসি। ২০০৮ বেইজিং অলিম্পিক জয়ী আর্জেন্টিনার অধিনায়ক মেসি।

২০১৪ সালে মেসির নেতৃত্বে ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হারে মেসির দেশ। ঐ আসরে চার গোল করেন তিনি এবং টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল জিতেন মেসি।

২০২১ সালে মেসির নেতৃত্বে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় তারা। আসরে কলাম্বিয়ার লুইস ডিয়াসের সাথে যৌথভাবে সর্বোচ্চ ৪ গোল করে টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার লাভ করেন মেসি।

২০২২ সালে মেসির অধীনে ফিনালিসিমা ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। ফাইনালে ইতালিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

২০২২ সালে আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটান মেসি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ৩-৩ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। টাইব্রেকারসহ ফাইনালে তিন গোল করেন মেসি।

পুরো আসরে ৭ গোল ও ৩ অ্যাসিস্টে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেন মেসি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ইতিহাসে দুবার গোল্ডেন বল জয়ের রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০১৪ সালেও গোল্ডেন বল জিতেছিলেন মেসি।

২০২৪ সালে আবারও আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা ্এনে দেন মেসি। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। কোপা আমেরিকার ইতিহাসে ৩৯ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন তিনি।

২০২৬ সালের বিশ্বকাপেও মেসির নেতৃত্বে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে হৃদয় ভাঙে আর্জেন্টিনার। এবারের আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন মেসি। বিশ্বকাপ ফাইনাল আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির শেষ ম্যাচ হয়ে রইল।

বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে তিন বিশ্বকাপ ফাইনাল খেলার নজির গড়েন মেসি।

তিনটি বিশ্বকাপ ফাইনালের প্রথম একাদশে থাকা একমাত্র খেলোয়াড় মেসি।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলেছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল করেছেন তিনি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬ বার ম্যাচ সেরা হওয়ার কীর্তি গড়েছেন তিনি।

পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে সমান সর্বোচ্চ ৬টি বিশ্বকাপ খেলেছেন মেসি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩ ম্যাচে জয় পেয়েছেন মেসি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৭ জয়ের রেকর্ড ভাঙেন মেসি।

সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড মেসির। ৩৯ বছর ২৫ দিন বিশ্বকাপ ফাইনাল খেলেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে এক পঞ্জিকাবর্ষে ২০২২ সালে সবচেয়ে বেশি ১৮ গোল করেছেন মেসি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026