১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

হাতে লেখা এক চিঠি ইনস্টাগ্রামে পোস্ট করে সোমবার অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সি মেসি।

আর্জেন্টিনা জাতীয় দল থেকে নিজের অবসর নিয়ে মেসি লিখেন, 'অবসর অনেক চিন্তা-ভাবনা করার পর সবাইকে জানাতে চাই যে, আমি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।'

গত ১৯ জুলাই ফুটবল বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে মেসির আর্জেন্টিনা।

মেসি আরও লিখেছেন, 'এটা এমন এক সিদ্ধান্ত, যা কষ্ট দিয়েছে এবং এখনও অনেক কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে। আমি শপথ করে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি, শুধু এই শেষ কয়েক বছরে নয়, যখন আমরা সবকিছু জিতেছি, তার আগ থেকেও এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং মাঠে নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি।'

'সময় খুব বেশি বাকি নেই, একের পর এক অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আর এটি এমন একটি অধ্যায়, যার সমাপ্তি আমাকে অনেক কষ্ট দিচ্ছে। জাতীয় দলে থাকাটা আমি ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময়ই ভালোবাসব। আমি আমার সবটুকু দিয়ে দিয়েছি। আমার আর দেওয়ার মতো কিছু নেই। পাশাপাশি, আমার পেছনে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।'

'গত ২০ বছরে আপনাদের কাছ থেকে পাওয়া সব ভালোবাসার জন্য ধন্যবাদ। জাতীয় দলের ভেতর থেকে আপনাদের কণ্ঠ, আমি অনেক মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাব- সুখে-দুঃখে, আগের চেয়েও বেশি।'

'সবসময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। এই সুন্দর, তবে কঠিন যাত্রায় আমার সঙ্গে থাকার জন্যও তাদের ধন্যবাদ। যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ হয়েছে, তাদের প্রত্যেককেও ধন্যবাদ। আমি সঙ্গে করে অসংখ্য অবিস্মরণীয় স্মৃতি ও মুহূর্ত নিয়ে যাচ্ছি।'

'আমি এমন শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের কিছু স্বপ্নের মতো মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে সবকিছু অনুভব করা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আমি আপনাদের সবাইকে ভালোবাসি!

আর্জেন্টাইন হিসেবে আমাকে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

আর্জেন্টিনা এগিয়ে চলো!'

চিঠির শেষে মেসি আরও জানান, 'আমি এই কথাগুলো লিখেছিলাম ২১ জুলাই, বিশ্বকাপ ফাইনালের দুই দিন পর। আমার বাবার ঘটনার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।'

গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে মেসির বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা যান।

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। দেশের জার্সিতে ২০৭ ম্যাচ খেলে ১১ হ্যাটট্রিকে ১২৫টি গোল করেছেন মেসি।

২০২২ সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জয় কে আর্জেন্টিনা। ২০১৪ সালেও মেসির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হারে মেসির দল।

মেসির নেতৃত্বেই ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ে ২৮ বছরের খরা কাটে আর্জেন্টিনার। ২০২৪ সালে আবারও কোপায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

চলতি বছরের বিশ্বকাপ ফাইনাল দেশের হয়ে মেসির শেষ ম্যাচ হয়ে থাকল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026