১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টেনিসের হল অব ফেমে ফেদেরার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন কিংবদন্তি তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

টেনিসের হল অব ফেমে ফেদেরার

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন কিংবদন্তি তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে রোববার এক অনুষ্ঠানে টেনিসের হল অব ফেমে নাম উঠে ফেদেরার। অনুষ্ঠানে বিলি জিন কিং ও জন ম্যাকেনরোসহ টেনিসের আরও অনেক তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন।

হল অব ফেমে জায়গা পেয়ে আবেগে কেঁদে ফেলেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা ফেদেরার। নিজের অনুভূতি জানাতে গিয়ে ৪৫ বছর বয়সি ফেদেরার বলেন, 'এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। এটিকে তারা 'হল অব ফেম' বলেন, কিন্তু খ্যাতি কখনোই আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল এমন কিছু করে জীবন কাটানো, যেটাকে আমি ভালোবাসি। পাশাপাশি সেসব মানুষদের সঙ্গে কাটানো, যারা এই খেলাকে আমার মতো ভালোবাসে।'

১৯৯৮ সালে ১৬ বছর বয়সে মূল ট্যুর প্রতিযোগিতায় অভিষেক হয় ফেদেরার। ২০২২ সালে টেনিস থেকে অবসর নেন তিনি। মাঝে দুই দশকের ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার। পুরুষ এককে ফেদেরারের চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন- সার্বিয়ার নোভাক জকোভিচ (২৪টি) এবং স্পেনের রাফায়েল নাদাল (২২টি)।

উইম্বলডনে রেকর্ড আটবার শিরোপা জিতেছেন ফেদেরার। এছাড়া ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন ও একটি ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হন এই সুইস তারকা। ৩১০ সপ্তাহ বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষেও ছিলেন তিনি।

বর্ণাঢ্য ক্যারিয়ারের পরিসংখ্যান নিয়ে ফেদেরার বলেন, 'আমি এমন কিছু সংখ্যার কথা বলছি, যা সত্যিই একটা ছবি আঁকে। ১৯৯৮ সাল থেকে আমার প্রথম এটিপি ট্যুর শুরু হয়। আমার অবসরের সময় ২০২২ সালের মধ্যে আমি পাঁচ হাজারের বেশি হেডব্যান্ড পড়েছি। বিয়ন বর্গ ও জন ম্যাকেনরোর মিলিত সংখ্যার চেয়েও বেশি। আমি প্রায় সাত হাজার জোড়া মোজা পড়েছি। এটা হয়তো আমার অনেক প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ। কারণ আমি দু'টি করে পরতাম। এখানে এ অবস্থায় থাকতে পারার অর্থ, পরিমাপ করা সম্ভব নয় এবং ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026