১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ (বাসস) : এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতল স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন পাকিস্তানকে ১৯৪ রানে হারায় ইংলিশরা। প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতেছিল ইংল্যান্ড। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে জো রুটের দল।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ (বাসস) : এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতল স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন পাকিস্তানকে ১৯৪ রানে হারায় ইংলিশরা। প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতেছিল ইংল্যান্ড। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে জো রুটের দল।

১৯৯৬ সালের পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে কোন টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। এসময় সাতটি টেস্ট সিরিজ খেলে ৪টিতে জয় ও ৩টি ড্র করেছে ইংলিশরা।

লর্ডসে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৩৫৭ রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৭৭ রান করেছিলো ইংলিশরা।

চতুর্থ দিন বাকী ৩ উইকেটে ৩১ রান যোগ করে ২০৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৫০ রান নিয়ে খেলতে নেমে ৫৪ রানে থামেন ড্যান লরেন্স। এছাড়া ওলি রবিনসন ৮, জোফরা আর্চার অপরাজিত ২ এবং জশ টাং ১২ রান করেন।

পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৫৭ রানে ৫ উইকেট নেন। ৩২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মত এবং পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান তিনি।

জয়ের জন্য ৩৮৯ রানের টার্গেটের জবাব দিতে নেমে ইংল্যান্ডের পেস তোপে ১৪ রান তুলতেই ৩ উইকেট হারায় পাকিস্তান। আজান আওয়াইসকে ৬ ও আব্দুল্লাহ শফিককে শূন্য রানে পেসার রবিনসন এবং অধিনায়ক বাবর আজমকে ৬ রানে বিদায় করেন আর্চার।

চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন শান মাসুদ ও সৌদ শাকিল। মাসুদকে ২৬ রানে শিকার করে জুটি ভাঙ্গেন রবিনসন।

দলীয় ১১১ রানে মাসুদ ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে পেসার টাংয়ের শিকার হন শাকিল। ১২২ বল খেলে ১৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শেষ দিকে আলি উসমান ১৬ ও মোহাম্মদ আলি ১৩ রান করেন।

ইংল্যান্ডের রবিনসন ৪টি ও টাং ৩টি উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রবিনসন।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু'দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026