২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জিডি ট্রফিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে দ্বিতীয় জয় অনূর্ধ্ব-১৯ দলের

BSSঢাকা

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ 'গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি'র এক রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল।

অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রবিউল হাসানের হাফ-সেঞ্চুরিতে ৪৮ দশমিক ৪ ওভারে ২২৬ রান করে অনূর্ধ্ব-১৯ দল।

১৯ রান করেন আগের ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুর্দান্ত ৯৯ রান করা জারিফ সিয়াম। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মুহিব ৪০ রানের ইনিংস খেলেন।

রবিউলের ৬৫ রানের সুবাদে ২শ রানের গণ্ডি পেরোতে পারে অনূর্ধ্ব-১৯ দল।

বোলিংয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া আজিজুল হাকিম তামিম ও অহরার আমিন দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ৪৯ দশমিক ৩ ওভারে ২২২ রানে অলআউট হয় অনূর্ধ্ব-২৩ দল। দলের পক্ষে রিজান হোসেন সর্বোচ্চ ৪৪ এবং ওপেনার খালিদ হাসান ৩৪ রান করেন।

৫২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে অনূর্ধ্ব-১৯ দলের জয়ের নায়ক পেসার আব্দুর রহিম। দুটি করে উইকেট নেন আল রাফি ও তাফিউল আলম তামিম। এছাড়া, একটি করে উইকেট নেন এস কে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

বিপিএলে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে বিসিবির অভিযোগ

বিপিএলে দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে বিসিবির অভিযোগ

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিবৃতিতে এ কথা জানায় বিসিবি।

9/1/2026

বিপিএল বাতিল হওয়ায় ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী সুফলের ওপর জোর দিচ্ছে সিডব্লিউএবি

বিপিএল বাতিল হওয়ায় ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী সুফলের ওপর জোর দিচ্ছে সিডব্লিউএবি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে ক্রিকেটারদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সিডব্লিউএবি)।

9/1/2026

বার্মিংহাম টেস্টের আগে পাকিস্তান দলে বড় পরিবর্তন

বার্মিংহাম টেস্টের আগে পাকিস্তান দলে বড় পরিবর্তন

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের আগে দলে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথম দুই টেস্টের দল থেকে সাতজনকে বাদ দিয়েছে পিসিবি। তাদের জায়গায় পাঁচ নতুন মুখসহ সাতজনকে দলে নিয়েছে পাকিস্তান।

9/1/2026

দক্ষিণ আফ্রিকার ৫১২ রানের জবাবে হৃদয়-জাকেরের প্রতিরোধ

দক্ষিণ আফ্রিকার ৫১২ রানের জবাবে হৃদয়-জাকেরের প্রতিরোধ

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৩১১ রানে পিছিয়ে বাংলাদেশ 'এ' দল।

9/1/2026

র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার

র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : নারী আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারির। অবনতি হয়েছে ব্যাটার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ও বোলার নাহিদা আক্তারের।

9/1/2026

বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ দল। গতরাতে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইন্দোনেশিয়া নারী দলকে।

9/1/2026

মেসির অবসরে আবেগাপ্লুত মারিয়া-ডি পলরা

মেসির অবসরে আবেগাপ্লুত মারিয়া-ডি পলরা

ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সি মেসি।

9/1/2026

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের রেকর্ড ও অর্জন

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের রেকর্ড ও অর্জন

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে ২১ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি।

9/1/2026