১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টেস্টে দ্রুততম ১শ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন পান্ত

BSSঢাকা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : টেস্ট ক্রিকেটে দ্রুততম ১শ ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ঋসভ পান্ত। গল-এ শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে ৫০ ম্যাচের ৮৭ ইনিংসে পান্তের ছক্কা ছিল ৯৭টি। টেস্টের প্রথম ইনিংসে ৪ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের ইনিংস খেলার পথে ৮ চার ও ২ ছক্কা মারেন পান্ত। এই ইনিংসেই টেস্টে ১শ ছক্কা পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটার। এতে দ্রুত ১শ ছক্কার বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার এডাম গিলক্রিস্ট। ২০০৭ সালের নভেম্বরে ক্যারিয়ারের ৯২তম টেস্টের ১৩০ ইনিংসে ১শ ছক্কা মালিক হয়েছিলেন গিলি। ১৯ বছর পর গিলক্রিস্টের চেয়ে ৪১ ম্যাচ ও ৪১ ইনিংস কম খেলে টেস্টে দ্রুততম শততম ছক্কা বিশ্ব রেকর্ড দখলে নিলেন পান্ত।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় বেন স্টোকস। ২০২২ সালের জুনে ৮২তম ম্যাচের ১৫১ ইনিংসে শততম ছক্কা মেরেছিলেন তিনি। এরপর আছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৫ সালে ৯৮ ম্যাচের ১৭০তম ইনিংসে শততম ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। স্টোকসের চেয়ে ৬২ ইনিংস এবং ম্যাককালামের চেয়ে ৮১ ইনিংস কম খেলে ১শ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন পান্ত।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত পান্ত-গিলক্রিস্ট-স্টোকস ও ম্যাককালাম ১শ বা তার বেশি ছক্কা মেরেছেন। টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে শীর্ষে আছেন স্টোকস। ১২২ ম্যাচের ২২০ ইনিংসে ১৩৮ ছক্কা আছে স্টোকসের। ১০১ ম্যাচের ১৭৬ ইনিংসে ১০৭ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ম্যাককালাম। এরপর সমান ১শটি করে ছক্কা আছে পান্ত ও গিলক্রিস্টের। তবে পান্ত ৫১ টেস্ট ও ৮৯ ইনিংস এবং গিলি ৯৬ টেস্ট ও ১৩৭ ইনিংস খেলেছেন। ভারতের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ১শ ছক্কা মালিক হলেন ২০১৮ সালে টেস্ট আঙিনায় পা দেওয়া পান্ত। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯১টি ছক্কা আছে সাবেক ওপেনার বিরেন্দার শেবাগের।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026