১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এশিয়ান গেমসের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

BSSঢাকা

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : এক মাস পরই জাপানে শুরু হচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। এতে অংশ নিচ্ছেন বিস্ময়কর প্রতিভার অধিকারী সব কিশোর-কিশোরী এবং অলিম্পিকের চেয়েও বেশি সংখ্যক ক্রীড়াবিদ। টাইফুন মৌসুমের মধ্যেই প্রতিযোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে একটি প্রমোদতরীতে।

এশিয়ান গেমসের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : এক মাস পরই জাপানে শুরু হচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। এতে অংশ নিচ্ছেন বিস্ময়কর প্রতিভার অধিকারী সব কিশোর-কিশোরী এবং অলিম্পিকের চেয়েও বেশি সংখ্যক ক্রীড়াবিদ। টাইফুন মৌসুমের মধ্যেই প্রতিযোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে একটি প্রমোদতরীতে।

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত নাগোয়া ও আইচি অঞ্চলে অনুষ্ঠেয় এই আসরে প্রায় ১৫ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন ফিলিপাইনের টেনিস সেনসেশন আলেকজান্দ্রা ইলা এবং বিশ্বমানের দুই প্রতিভা ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী ও ১৩ বছর বয়সী চীনা সাঁতারু ইউ জিদি।

আয়োজকদের আশা, প্রমোদতরী ও কাঠের কনটেইনার থেকে তৈরি থাকার জায়গা থেকে শুরু করে সাধারণ হোটেল কক্ষ- বিভিন্ন ধরনের আবাসনে অবস্থান করে ক্রীড়াবিদরা একটি 'অনন্য অভিজ্ঞতা' অর্জন করবেন। আইচি-নাগোয়া গেমস আয়োজক কমিটির ভাইস-সেক্রেটারি জেনারেল কাজুহিরো ইয়াগি এএফপিকে বলেন, "মনে হচ্ছে গেমস একেবারে দরজায় কড়া নাড়ছে।"

তিনি বলেন, "প্রস্তুতির চূড়ান্ত পর্যায় এখন আমাদের সামনে। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব এবং আমরা আশা করি শুধু জাপান নয় পুরো এশিয়ার মানুষ এই আয়োজন উপভোগ করবেন।"

খরচ কমাতে আয়োজকেরা অস্থায়ী আবাসনের ব্যবস্থা বেছে নিয়েছেন। এর অংশ হিসেবে আয়োজনের জন্য ইতালীয় প্রমোদতরী কোস্টা সেরেনা ভাড়া করা হয়েছে।

৪ হাজার থেকে ৫ হাজার ক্রীড়াবিদ এই জাহাজে থাকবেন। এতে রয়েছে ৫৭১টি কেবিন, সাতটি সুইমিং পুল, আটটি রেস্তোরা এবং নয়টি বার।

জাপানে সাধারণত সেপ্টেম্বর-অক্টোবরে টাইফুনের মৌসুম পুরোদমে থাকে। তবে কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে, এতে তাদের পরিকল্পনা ব্যাহত হবে না।

আরও প্রায় ২ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তা নাগোয়ার গার্ডেন পিয়ার এলাকায় কাঠের তৈরি শিপিং-কনটেইনারের আদলে নির্মিত কুটিরে থাকবেন। বাকিরা থাকবেন হোটেলে।

এর মধ্যে টোকিওর হোটেলও রয়েছে, যেখানে সাঁতার, ডাইভিং ও অশ্বারোহণের ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইয়াগি বলেন, "ক্রীড়াবিদদের জন্য আবাসন হলো বিশ্রাম নেওয়া এবং সহ-প্রতিযোগীদের সঙ্গে সামাজিকভাবে মেলামেশার একটি জায়গা।"

"সব ক্রীড়াবিদ যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন এবং নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারেন, তা নিশ্চিত করতে আবাসনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"

নাগোয়ায় অংশ নেওয়া অন্যতম আলোচিত ক্রীড়াবিদ হবেন ইলা। ২১ বছর বয়সী এই খেলোয়াড় নারী টেনিসে নিজের দ্রুত উত্থান অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে খেলবেন।

বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা ইলা চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ওপেন জিতে ফিলিপাইনের প্রথম খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন।

নিজ দেশে তিনি এখন ব্যাপক জনপ্রিয়। তার সাফল্যে টেনিস নিয়ে আগ্রহ বেড়েছে এবং অনেক তরুণ এই খেলায় আসতে অনুপ্রাণিত হচ্ছে।

বিশ্ব ক্রিকেটে নতুন বড় প্রতিভা হিসেবে নিজের আগমনী বার্তা দেওয়া সূর্যবংশীকেও ঘিরে থাকবে ব্যাপক আগ্রহ। প্রতিভাবান এই কিশোর গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেকে অভিষিক্ত হয়েছেন।

জাপানের নবনির্মিত ক্রিকেট মাঠে সোনা জয়ের লক্ষ্য থাকবে সূর্যবংশীর। সেখানে পুরুষদের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ড্র অনুযায়ী তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে পারে।

সাঁতারু ইউ-ও নিজের অসাধারণ উন্নতির কারণে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। গত বছর তিনি নারীদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন এশিয়ান রেকর্ড গড়েন।

অক্টোবরে ১৪ বছরে পা দিতে যাওয়া ইউ চীনা দলের হয়ে অংশ নেবেন। ২০২৩ সালে হাংঝু এশিয়ান গেমসে ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে পদক তালিকার শীর্ষে থাকা চীন এবারও সেই সাফল্য ধরে রাখার চেষ্টা করবে। চীন রেকর্ড ২০১টি সোনা জিতেছিল, যা দ্বিতীয় স্থানে থাকা জাপানের প্রায় চার গুণ।

এশিয়ান গেমসে বরাবরের মতোই অ্যাথলেটিকস, সাঁতার ও ফুটবলের মতো ঐতিহ্যবাহী খেলাগুলোর পাশাপাশি কাবাডি, সেপাক তাকরো ও উশুর মতো আঞ্চলিক খেলাও থাকছে।

গেমসের ২০তম আসরে নতুন ইভেন্ট হিসেবে যুক্ত হয়েছে মিক্সড মার্শাল আর্টস, প্যাডেল, টেকবল এবং ভার্চুয়াল তায়কোয়ান্দো।

হাংঝুতে ব্যাপক সাফল্যের সঙ্গে অভিষেকের পর ইস্পোর্টসও ফিরছে। নাগোয়ার আয়োজকেরা বলছেন, নিয়ন্ত্রক হাতে নিয়ে ইস্পোর্টসে অংশগ্রহণের মাধ্যমে বয়স্ক মানুষদেরও মানসিকভাবে সক্রিয় থাকতে উৎসাহিত করার আশা করছেন তারা।

১৯৯৪ সালের পর প্রথমবার জাপানে এশিয়ান গেমস ফিরছে। আয়োজক কমিটির ইয়াগি বলেন, আয়োজনকে ঘিরে পরিবেশ ধীরে ধীরে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

তিনি বলেন, "আমরা আশা করি, আমরা আপনাদের আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত করতে পারব এবং খেলাধুলার বিস্ময় তুলে ধরতে পারব।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026