১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্সের পুনরাবৃত্তি চান মিরাজ

BSSঢাকা

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্স দ্বিতীয় ও শেষ ম্যাচে ধরে রাখতে চান বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্সের পুনরাবৃত্তি চান মিরাজ

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্স দ্বিতীয় ও শেষ ম্যাচে ধরে রাখতে চান বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

ডারউইনে সিরিজে প্রথম টেস্টের চতুর্থ দিন ৯ উইকেটে জয়ী হয় বাংলাদেশ। ম্যাচ আগেভাগে শেষ হয়ে যাওয়ায় টেস্টের পঞ্চম ও শেষ দিন ডারউইন শহরে ঘুরেফিরে সময় কাটিয়েছে টাইগাররা।

দ্বিতীয় টেস্টের জন্য আগামীকাল ম্যাকাইয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। মিরাজ জানিয়েছেন, প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও কন্ডিশন বা পরিবেশ ভালোভাবে বুঝতে হবে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে প্রথমবারের মত টেস্ট আয়োজন করবে ম্যাকাই। তাই ম্যাকাইয়ের উইকেট দু'দলের কাছেই অজানা।

মিরাজ বলেন, 'এই কন্ডিশনে কিভাবে খেলতে হবে, তা নিয়ে ভাবতে হবে। (প্রথম টেস্টে) আমরা সঠিক সময়ে ভালো ব্যাটিং ও বোলিং করেছি।'

প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে কোন বাংলাদেশি বোলার হিসেবে ইনিংসে প্রথমবার পাঁচ উইকেট নিলেন তিনি। পাশাপাশি প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

হাসান ও তানজিদের সাথে বাংলাদেশের টেস্ট জয়ে বড় ভূমিকা রাখেন মিরাজও। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও ব্যাট হাতে ৬৫ রান করেন তিনি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ৪২৬ রান তুলে বাংলাদেশ। এতে ২২৮ রানের বড় লিড পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মিরাজের ঘূর্ণিতে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৬৫ রানে ৫ উইকেট নেন মিরাজ।

জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ। মিরাজ বলেন, 'প্রথম ইনিংসে তানজিদ দারুণ ব্যাট করেছে এবং তাকে সহায়তা করেছে শান্ত ও মোমিনুল। এরপর লোয়ার-অর্ডার ব্যাটারদের সাথে গড়ে ওঠা জুটিগুলো আমাকে সহায়তা করেছে।'

তিনি আরও বলেন, 'তারা যদি আউট হয়ে যেত, তবে আমি হয়তো রান করতে পারতাম না। তারা ক্রিজে ছিল বলেই আমি হাফ-সেঞ্চুরি করতে পেরেছি। আমি তাদের বলেছিলাম, 'কে বল করছে, সেটি নিয়ে ভাবতে হবে না।'

এই জয়কে দেশের জন্য গর্বের মুহূর্ত বলে জানান মিরাজ, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পেছনে দলের সবার বিশ্বাস, দৃঢ় মানসিকতা এবং সম্মিলিত অবদান গুরুত্বপূর্ণ ছিল।'

বাংলাদেশ দলের পারফরমেন্সের প্রশংসা করে মিরাজ জানান, বিশ্ব সেরা অস্ট্রেলিয়াকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। এমন বিশ্বাস নিয়েই মাঠে খেলতে নেমেছিল দল। তিনি বলেন, 'আমাদের একটাই বার্তা ছিল, আমাদের বিশ্বাস রাখতে হবে। তা না হলে এটি সম্ভব নয়।'

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের প্রশংসা করে মিরাজ জানান, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দলনেতা।

তিনি বলেন, 'শান্ত দারুণ অধিনায়ক এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক হিসেবে শান্তর পারফরমেন্স ছিল অসাধারণ। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৮৪ রানও করেছে সে।'

প্রথম ইনিংসে হাসান মাহমুদের ছয় উইকেট শিকারকে বাংলাদেশের সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে স্পিনারদের ছয় উইকেট শিকার নিয়ে তিনি বলেন, 'প্রথম ইনিংসে হাসান দারুণ বল করেছে।"

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ঐ ম্যাচের প্রথম ইনিংসে ১৩০ রানের নান্দনিক ইনিংস খেলেন মিরাজ।

তিনি জানান, প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি টেস্টে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করেছে।

মিরাজ বলেন, 'প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি টেস্টে ভালো ব্যাটিং করতে আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার মনে হয় সবাই খুশি। এটি সত্যিই গর্বের একটি মুহূর্ত।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026