১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

১৩ ফেডারেশনের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময়

BSSঢাকা

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, স্থবিরতা কাটানোর লক্ষ্যে নবগঠিত ফেডারেশনগুলোর এডহক কমিটির সাথে মতবিনিময় সভার আয়োজন কওে জাতীয় পরিষদ (এনএসসি)। তারই ধারাবাহিকতায় গতকাল ১৪টি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

১৩ ফেডারেশনের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময়

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, স্থবিরতা কাটানোর লক্ষ্যে নবগঠিত ফেডারেশনগুলোর এডহক কমিটির সাথে মতবিনিময় সভার আয়োজন কওে জাতীয় পরিষদ (এনএসসি)। তারই ধারাবাহিকতায় গতকাল ১৪টি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বাকি ১৩টি ক্রীড়া ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জেতা বাংলাদেশ দলের বিষয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। জাতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাদের অভ্যর্থনা জানানোর বিষয়গুলো সংবাদমাধ্যমের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "ভারতে গত বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার ইস্যুতে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে কাজ চলছে। ইতোমধ্যে ভারতীয় হাইকমিশন এবং দু'দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে।"

ক্রীড়া ও রাজনীতিকে আলাদা রাখার ওপর জোর দিয়ে তিনি আরও যোগ করেন, "খেলাধুলা সবকিছুর ঊর্ধ্বে। আমরা খেলার মাধ্যমে বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চাই, যাতে পুনরায় দু'দেশের মাটিতে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সম্ভব হয়।"

ক্রীড়াঙ্গনের প্রশাসনিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২৭টি ক্রীড়া ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হয়েছে। বাকি ফেডারেশনগুলোর কমিটি নিয়ে কাজ চলছে এবং খুব শিগগিরই নতুন সব কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আসন্ন এশিয়ান গেমসে বিভিন্ন ইভেন্টে কর্মকর্তা হিসেবে পুরনো কমিটির সদস্যদের থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার আগেই সেপ্টেম্বরের এশিয়ান গেমসের দল ও অফিসিয়ালদের নাম (অ্যাক্রিডিটেশন কার্ড প্রক্রিয়া) নির্ধারিত হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। সমস্যাটি দ্রুত সমাধানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিবকে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সাথে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের এই সভায় বাংলাদেশ ক্যারম, জিমন্যাস্টিক্স, কারাতে, তায়কোয়ান্দো, উশু, রোয়িং, খো খো, হ্যান্ডবল, জুডো, ফেন্সিং, ভারোত্তোলন, অ্যামেচার রেসলিং এবং রাগবি- এই ১৩টি ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026