১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের কাছে হারকে হতাশাজনক-লজ্জার বলছেন ল্যাঙ্গার-জনসন

BSSঢাকা

ঢাকা, ১৭ আগস্ট ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নয় নম্বরে থাকা বাংলাদেশের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সিরিজের প্রথম টেস্টে এসব পরিসংখ্যান কোন কাজেই আসল না। ২২ গজে বাংলাদেশের দুরন্ত পারফরমেন্সের সামনে অসহায় আত্মসমর্পন করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারকে হতাশাজনক ও লজ্জার বলছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।

১৩১ রেটিং নিয়ে আইসিসি র্যাংকিংয়ের শীর্ষে থাকার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ৮ ম্যাচ খেলে ৭ জয় ও ১টি করে হারে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এমন দলের বিপক্ষে র্যাংকিংয়ের নয় নম্বরে থাকা বাংলাদেশ দল সিরিজের প্রথম টেস্টে কয়দিনে হারতে পারে- এমন আলোচনা ছিল সর্বত্র। কিন্তু সব হিসাব-নিকাশকে পাল্টে দিয়ে টেস্টের চারদিনে ১১ সেশনের সবগুলোতেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। কোন সেশনেই বাংলাদেশকে চাপে ফেলতে পারেনি অস্ট্রেলিয়া।

বাংলাদেশ বোলারদের তোপে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যাবার পর প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরতে পারেনি মিচেল স্টার্ক-প্যাট কামিন্স-জশ হ্যাজেলউডকে নিয়ে গড়া পেস আক্রমণ। উল্টো তানজিদ হাসান-নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪২৬ রানের বড় স্কোর পেয়ে যায় টাইগাররা।

অথচ তানজিদ-শান্তদের নিয়ে গড়া এই ব্যাটিং লাইন-আপই টেস্ট শুরুর আগের সপ্তাহে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে অলআউট হলে মাত্র ৫৭ রানের লক্ষ্য হেসেখেলে স্পর্শ করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার এমন হার মানতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটাররা। ফক্স ক্রিকেটকে সাবেক ব্যাটার ও কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, 'আমরা মনে হয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্মরণকালের সবচেয়ে বড় অঘটন এটিই। তিন-চার বছর আগে গ্যাবায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। সেটি অঘটন ছিল। কিন্তু র্যাংকিংয়ের সেরা দল, চ্যাম্পিয়নশিপের সাম্প্রতিক পারফরমেন্স এবং পূর্ণ শক্তির দল থাকার পরও র্যাংকিংয়ের নীচের দিকে থাকা বাংলাদেশের কাছে হার সবচেয়ে বড় অঘটন।'

ফক্স ক্রিকেটকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন বলেন, 'ঘরের মাঠে এভাবে হার সত্যিই হতাশার। আমরা কখনো ভাবিনি, টানা চারদিনই ব্যাকফুটে থাকবে অস্ট্রেলিয়া। কোন ঘন্টা বা সেশনের কোনটিতেই দাপট দেখাতে পারেনি কামিন্স-হেডরা। এমন হার দীর্ঘদিন মনে রাখবে অস্ট্রেলিয়া।'

তিনি আরও বলেন, 'দলের টপ অর্ডারের দুর্বলতা ও টেকনিক্যাল সমস্যার জন্য কোন অজুহাত থাকতে পারে না।

ব্যাটিং লাইন-আপ নিয়েও প্রশ্ন থেকে যায়। পুরো টেস্টেই বাজে ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। পরিচিত কন্ডিশনে পুরোপুরি ব্যর্থ অসিরা। আশা করি পরের টেস্টেই ঘুরে দাঁড়াবে কামিন্স-স্টার্করা।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026