১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের প্রশংসায় আকরাম-বিশপ-অশ্বিনরা

BSSঢাকা

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ডারউইন টেস্টের চারদিন ব্যাট-বল হাতে অসাধারণ পারফরমেন্সে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। তাই বাংলাদেশকে প্রশংসা ভাসাচ্ছেন বিশ্বের সাবেক ক্রিকেটাররা।

বাংলাদেশের প্রশংসায় আকরাম-বিশপ-অশ্বিনরা

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : ডারউইন টেস্টের চারদিন ব্যাট-বল হাতে অসাধারণ পারফরমেন্সে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। তাই বাংলাদেশকে প্রশংসা ভাসাচ্ছেন বিশ্বের সাবেক ক্রিকেটাররা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরিতে ৪২৬ রান করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ২২৮ রানের বড় লিড পায় টাইগাররা।

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনে লড়াকু সেঞ্চুরি সত্বেও ২৮৪ রানে গুটিয়ে যায় অসিরা। এতে ম্যাচ জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ১০৪ রান করেন গ্রিন।

৫৭ রান তাড়া করতে নেমে ৮৬ বল খেলে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। ৯ উইকেটে জয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে টাইগাররা। সিরিজের শেষ অন্তত ড্র করতে পারলে অসিদের বিপক্ষে সিরিজ জয়ের নতুন ইতিহাসের জন্ম দেবে বাংলাদেশ।

তবে প্রথম টেস্টে বাংলাদেশের অসাধারন পারফরমেন্সে প্রশংসায় মুখর বিশ্বের সাবেক ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, 'অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এক মহাকাব্যিক জয়। এই জয় বুঝিয়ে দেয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার কোথায়।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জয়ের নায়ক হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে ১০১ রানের ইনিংসে বাংলাদেশের জয়ে অবদান রেখেছেন তানজিদও। তাই হাসান ও তানজিদের প্রশংসা করেছেন আকরাম, 'মাঠে সবাই নিজের সেরাটা দিয়েছে। এরমধ্যে তানজিদ ও হাসানের কথা বলতে হয়। তানজিদ দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে। হাসানের বোলিং দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। সে চমৎকার লাইন-লান্থে বল করেছে।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে দেশের মানুষদের জন্য অনেক বড় অর্জন বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তিনি বলেন, 'বাংলাদেশ ক্রিকেট এবং সে দেশের মানুষের জন্য এটি এক অবিস্মরণীয় মুহূর্ত।'

সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ অশ্বিন লিখেছেন, 'বাংলাদেশের এটি একটি দুর্দান্ত পারফরমেন্স। এটি নির্ধারিত টেস্ট সেন্টারের গুরুত্ব আবারও মনে করিয়ে দিল। ডারউইনের কন্ডিশন অস্ট্রেলিয়ানদের চমকে দিয়েছে।'

ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর বলেছেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো ও প্রথম জয় বাংলাদেশের ক্রিকেটের এক বিশাল ঐতিহাসিক মুহূর্ত।' শ্রীলংকার সাবেক ব্যাটার রাসেল আর্নল্ড বলেছেন, 'এই অর্জনকে মহাকাব্যিক ও অবিশ্বাস্য এক পারফরমেন্স বলা যায়।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026