১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সব বিভাগে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে ছিল : কামিন্স

BSSঢাকা

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬ (বাসস) : সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টেস্টে চারদিনের কোন সেশনেই বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। তাই অসি দলনেতা কামিন্স মনে করেন, সব দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে।

ডারউইনে টেস্টের প্রথম দিন বাংলাদেশ বোলারদের তোপে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশ ব্যাটারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি অসি বোলাররা। ফলে প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে ২২৮ রানের লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের লড়াকু সেঞ্চুরিতে মাত্র ৫৬ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। ৫৭ রানের জয়ের লক্ষ্য ১ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ জানাতে গিয়ে কামিন্স বলেন, 'বাংলাদেশ আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে। তারা ধৈর্যশীল-শৃঙ্খলাবদ্ধ ছিল। সব দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে তারা ভালো ক্রিকেট খেলেছে।'

তিনি আরও বলেন, 'প্রথম দিনই আমরা ম্যাচ হেরে গেছি। আমাদের প্রস্তুতি ঠিকঠাক হয়েছিল। কিন্তু এই হারের কোনো অজুহাত নেই। বাংলাদেশ ভালো খেলেছে। আমাদের আরও দীর্ঘ সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হবে। এরপর বল হাতেও আমরা তাদের উপর যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।'

ব্যাটার ও বোলাররা চারদিনই খারাপ খেলেছে বলে মনে করেন কামিন্স। তিনি বলেন, 'প্রথম ইনিংসে ব্যাটাররা জ্বলে উঠতে পারেনি। এরপর বোলাররাও খারাপ করেছে। এতে ২২৮ রানে পিছিয়ে পড়ি আমরা। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল আমাদের। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় ব্যাটাররা। পরের ম্যাচের আগে আমাদের পারফরমেন্স নিয়ে অনেক বেশি ভাবতে হবে এবং ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করতে হবে। অতীতেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করছি, এবারও পারবো।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026