১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : পাকিস্তান-ভারত ও শ্রীলংকাকে টপকে এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। অসিদের মাটিতে নিজেদের তৃতীয় টেস্টে জয়ের স্বাদ নিয়ে রেকর্ড গড়েছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : পাকিস্তান-ভারত ও শ্রীলংকাকে টপকে এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। অসিদের মাটিতে নিজেদের তৃতীয় টেস্টে জয়ের স্বাদ নিয়ে রেকর্ড গড়েছে টাইগাররা।

২০০৩ সালে প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজের দুই ম্যাচের টেস্ট হোয়াইওয়াশ হয়েছিল টাইগাররা। এরপর আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি বাংলাদেশ। অবশেষে ২৩ বছর পর অসিদের ডেরায় নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমে জয় তুলে নেয় টাইগাররা।

ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে এই রেকর্ডের মালিক ছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম টেস্টে এসে জয়ের দেখা পেয়েছিল তারা। এছাড়া ভারত ১২ টেস্টে ও শ্রীলংকা ১৫তম টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়েছিল।

তবে সব মিলিয়ে যৌথভাবে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জিতল বাংলাদেশ। নিজেদের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেটি ছিল ১৯১১ সাল।

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম টেস্ট খেলে প্রথম জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল ইংলিশরা।

এই তালিকায় চতুর্থ স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৩১ সালে নিজেদের পঞ্চম টেস্টে জয় পেয়েছিল ক্যারিবিয়রা।

যুগ্মভাবে পঞ্চম স্থানে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সপ্তম টেস্টে পাকিস্তান এবং ১৯৮৫ সালে সপ্তম টেস্টে জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

এরপর আছে ভারত। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ১২তম টেস্ট খেলতে নেমে প্রথম জয়ের নজির গড়ে টিম ইন্ডিয়া।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট জিততে পারেনি শ্রীলংকা ও জিম্বাবুয়ে। অসিদের মাটিতে লংকানরা ১৫ টেস্ট ও জিম্বাবুয়ে ২ টেস্ট খেলেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026