১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় : শান্ত

BSSঢাকা

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬ (বাসস) : চারদিনে ১১ সেশনে ব্যাটার-বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে অসিদের মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় : শান্ত

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬ (বাসস) : চারদিনে ১১ সেশনে ব্যাটার-বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে অসিদের মাটিতে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

টেস্ট ইতিহাসে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয় বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, 'এখন পর্যন্ত যেকোনো সংস্করণে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই। এই জয়ে আমরা দারুণ খুশি।'

প্রথম টেস্টে চারদিনে ১১ সেশন খেলা হয়েছে। সবগুলো সেশনেই অস্ট্রেলিয়ার উপর প্রাধান্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। বোলারদের পর ব্যাটারদের দারুন পারফরমেন্সে প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড পায় টাইগাররা। বোলারদের মধ্যে হাসান মাহমুদ প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান। দ্বিতীয় ইনিংসে স্পিনার মেহেদি হাসান মিরাজের ৫ উইকেট বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিতে বড় অবদান রাখে।

টেস্টে বাংলাদেশের দলের পারফরমেন্স নিয়ে শান্ত বলেন, 'টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বড় পরিবর্তন হয়েছে। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু আমরা এখন অনেক টেস্ট খেলছি এবং তারাও টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে। দলের সবাই খেলতে চায় এবং পারফর্ম করতে চায়। সবাই বিশ্বমানের হতে চায়। সবার মানসিকতাই এখন এমন। মুশফিকুর ও মোমিনুলের মতো সিনিয়ররাও সবাইকে আরও বেশি টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করেছেন।'

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির দেখা পান তানজিদ। ৮ চার ও ১ ছক্কায় সাজানো তানজিদের ১০১ রানের সুবাদেই প্রথম ইনিংসে বড় লিড পায় বাংলাদেশ। তানজিদের ইনিংস নিয়ে শান্ত বলেন, 'সাধারণত সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং করে থাকে তানজিদ। এই টেস্টে সে সাবধানে খেলেছে এবং বল অনুযায়ী শট খেলেছে। টপ অর্ডারের ব্যাটার হিসেবে আমরা চাই, তানজিদ যেন দলে প্রভাব ফেলতে পারে।'

সতীর্থদের সাথে ব্যাট হাতে প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন অধিনায়ক শান্ত নিজেই। ৭ চার ও ১ ছক্কায় ১২৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। নিজের পারফরমেন্সে গর্বিত শান্ত, 'নিজের পারফরমেন্স নিয়ে আমি গর্বিত। ছেলেরা যেভাবে খেলেছে, তাতেও গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি।'

প্রথম টেস্টের পারফরমেন্স অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচে ভালো করার কথা জানিয়েছেন শান্ত। তিনি বলেন, 'আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যদি সেশন ধরে ধরে খেলতে পারি ও নিচের সারির ব্যাটাররা নিয়মিত অবদান রাখতে পারে, তাহলে সব কিছুই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026