১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাড্ডিকালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

BSSঢাকা

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : বাঁ-হাতি ব্যাটার দেবদূত পাড্ডিকালের প্রথম সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো সফরকারী ভারত। প্রথম দিন শেষে ৭৩ ওভারে ২ উইকেটে ২৮৮ রান করেছে টিম ইন্ডিয়া। ১৩১ রানে অপরাজিত আছেন পাড্ডিকাল।

গল-এ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টেস্ট ইতিহাসের ৬শতম ম্যাচ খেলতে নামা ভারত। উদ্বোধনী জুটিতে ১১ ওভারে ৪৭ রান যোগ করেন ভারতের দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও লোকেশ রাহুল। জুটিতে ৩২ রান অবদান রেখে রান আউট হন জয়সওয়াল।

দ্বিতীয় উইকেটে পাড্ডিকালকে নিয়ে ১৫০ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন রাহুল। ক্র্যাম্পের সমস্যায় ব্যক্তিগত ৭৭ রানে আহত অবসর নেন তিনি। রাহুলের ১৬২ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা ছিল।

চার নম্বরে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি ভারত অধিনায়ক শুভমান গিল। ২ চারে ১৬ রান করে শ্রীলংকার স্পিনার প্রবাথ জয়সুরিয়ার শিকার হন তিনি।

দলীয় ২৩৬ রানে গিল ফেরার পর দিনের বাকী সময় ভালোভাবে পার করেন পাড্ডিকাল ও ঋসভ পান্ত। ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।

তিন ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়ে ১৩১ রানে অপরাজিত আছেন পাড্ডিকাল। ১৭৮ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। অন্যপ্রান্তে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত পান্ত।

শ্রীলংকার জয়সুরিয়া ১ উইকেট শিকার করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026