১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপজয়ী তোরেসকে দলে ভেড়াল পিএসজি

BSSঢাকা

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : গত মাসের বিশ্বকাপ ফাইনালে একমাত্র গোল করা স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস বার্সেলোনা থেকে দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন।

বিশ্বকাপজয়ী তোরেসকে দলে ভেড়াল পিএসজি

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : গত মাসের বিশ্বকাপ ফাইনালে একমাত্র গোল করা স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস বার্সেলোনা থেকে দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন।

ধারণা করা হচ্ছে ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে নিতে লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের খরচ হয়েছে ৫ কোটি ইউরো।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, "প্যারিস সেইন্ট-জার্মেই আনন্দের সঙ্গে ফেরান তোরেসকে দলে নেবার ঘোষণা করছে। বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ ফরোয়ার্ড ২০৩১ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।"

ভ্যালেন্সিয়া ও ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা পিএসজি কোচ লুইস এনরিকের সঙ্গে আবারও কাজ করবেন। স্পেনের কোচ থাকার সময় ২০২০ সালে নেশন্স লিগে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে তোরেসকে জাতীয় দলে অভিষেক করিয়েছিলেন এনরিকে।

বার্সেলোনায় থাকাকালে তিনটি লা লিগা শিরোপা জেতা তোরেস বিশ্বকাপ ফাইনালে বদলি হিসেবে মাঠে নামেন।

৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফরোয়ার্ড অতিরিক্ত সময়ে গোল করে আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশা শেষ করে দেন।

'দ্য শার্ক' নামে পরিচিত তোরেস ২০২১-২২ মৌসুমের ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দেন। কাতালান ক্লাবটির হয়ে ২০৭ ম্যাচে ৬৫ গোল করেন তিনি। এর মধ্যে ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে জয়ের ম্যাচের গোলটিও রয়েছে।

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছে, "গত সাড়ে চার মৌসুমে ফেরান তোরেসের নিষ্ঠার জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পেশাদার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য সর্বোত্তম শুভকামনা জানাচ্ছে।"

ফরাসি রাজধানীতে তোরেসের যোগদানের ফলে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের পিএসজির ২৩ বছর বয়সী দুর্দান্ত উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে নেওয়ার সম্ভাবনা বাড়তে পারে। বিশ্বকাপে ফ্রান্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন বারকোলা।

দুই ক্লাবের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। তবে পিএসজির চাওয়া প্রায় ১৫ কোটি ইউরো। এখন পর্যন্ত সেটিই চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026