১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর

BSSঢাকা

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ডান-হাতে চোট পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন মাঠে নামবেন না বাবর।

প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ডান-হাতে চোট পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন মাঠে নামবেন না বাবর।

এক বিবৃতিতে বাবরের চোটের খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন হাতে চোট পান বাবর। এ কারনে ম্যাচের শেষ দিন বিশ্রামে থাকবেন তিনি। তবে সোমবার হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান দলের অনুুশীলনে অংশ নেবেন বাবর।

কেন্টের বেকেনহ্যামে পিসিসি সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পিসিসি ৩০৫ রানে অলআউট হয়। মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি ৩টি করে এবং খুররাম শাহজাদ ২টি উইকেট নেন।

জবাবে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম ইনিংসে ২৩৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। চার নম্বরে ব্যাট হাতে নেমে ১টি চারে ১৭ বলে ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘর ফিরেন বাবর। পেসার মানি লুমসডেনের বলে ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে আর ব্যাট হাতে নামেননি। আঘাত গুরুতর না হলেও, প্রস্তুতি ম্যাচের শেষ দিন মাঠে নামবেন না বাবর।

এই ইনিংসে পাকিস্তানের হয়ে আব্দুল্লাহ শফিক ৬১, ইমাম উল হক ৩৭ ও সৌদ শাকিল ৩০ ও গাজী ঘোরি ২৭ রান করেন।

৬৭ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট ১২৮ রান করেছে পিসিসি। ৭ উইকেট হাতে নিয়ে ১৯৫ রানে আছে স্বাগতিকরা।

আগামী ১৯ আগস্ট থেকে লিডসে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এরপর লর্ডসে ২৭ আগস্ট থেকে দ্বিতীয় এবং বার্মিংহামে ৯ সেপ্টেম্বর থেকে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু'দল। ১৯৯৬ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছ পাকিস্তান।

সদ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে পাকিস্তান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026