১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাবার মৃত্যুর পর মেসির গোপনীয়তা রক্ষার ওপর জোর দিলেন মায়ামি কোচ

BSSঢাকা

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস বলেছেন, বাবা হোর্হে মেসির মৃত্যুর পর ফুটবলে ফেরার প্রক্রিয়ার মধ্যে থাকা লিওনেল মেসির ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাবার মৃত্যুর পর মেসির গোপনীয়তা রক্ষার ওপর জোর দিলেন মায়ামি কোচ

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হয়োস বলেছেন, বাবা হোর্হে মেসির মৃত্যুর পর ফুটবলে ফেরার প্রক্রিয়ার মধ্যে থাকা লিওনেল মেসির ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হোর্হে মেসি ৮ আগস্ট আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর রোসারিওর একটি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

শুক্রবার হয়োস বলেন, "আমার মনে হয়, সবকিছু ধীরে ধীরে এগোনো উচিত। এর সঙ্গে গভীর বেদনা জড়িয়ে আছে এবং এটি এমন কিছু নয়, যা রাতারাতি বদলে যায়।"

"তাই আমি মনে করি, নীরবতাই সবচেয়ে ভালো পথ- নীরবতা, প্রশান্তি ও শান্তি। তাকে নিজের মতো করে সময় খুঁজে নিতে দিতে হবে। আমাদেরও তার পাশে থেকে সেই নীরবতার অংশীদার হতে হবে। আমার কাছে নীরবতা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত এটি মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে। সে সত্যিই অসাধারণ একজন মানুষ এবং তার পরিবারও অসাধারণ।"

গত শনিবার রাতে বিমানে রোসারিও যান মেসি। আর্জেন্টিনার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তিনি বাবার শেষকৃত্যে অংশ নেন। একান্ত ব্যক্তিগত ঐ অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য ছাড়াও মেসির সতীর্থরা উপস্থিত ছিলেন। পরে মায়ামিতে ফিরে এসে বুধবার লিগস কাপের ম্যাচে ক্লাব লিওনের বিপক্ষে ইন্টার মায়ামির সঙ্গে যোগ দেন।

লিওনের বিপক্ষে ম্যাচটি মেসি বেঞ্চে থেকে শুরু করেন। পরে বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমে দ্বিতীয়ার্ধের পুরো ৪৫ মিনিট খেলেন তিনি। মাঠে নামার সময় ন্যু স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

দলের প্রতি মেসির অঙ্গীকার সম্পর্কে হয়োস বলেন, "এ বিষয়ে বলার মতো কোনো শব্দ নেই। একজন মানুষ হিসেবে তার মূল্যকে কীভাবে বর্ণনা করব, আমি জানি না। আমরা এখানে একজন খেলোয়াড় হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি না, বরং বিশাল হৃদয়ের একজন অসাধারণ মানুষ হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি। কখনো কখনো শব্দই যথেষ্ট হয় না।"

শুক্রবার সকালে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। শনিবার এমএলএসের ম্যাচে ন্যাশভিল এসসির মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়েছে ইন্টার মিয়ামি।

আসন্ন ম্যাচগুলোতে মেসির খেলার সময় এবং দলের অধিনায়কের সঙ্গে যোগাযোগ কীভাবে পরিচালনা করবেন- এ বিষয়ে জানতে চাইলে ইন্টার মায়ামির কোচ আবারও নীরবতা ও ব্যক্তিগত গোপনীয়তার গুরুত্বের কথা বলেন।

হয়োস বলেন, "কিছু বিষয় গভীরভাবে ব্যক্তিগত। আপনাদের প্রত্যেকেরও যেমন নিজস্ব ব্যক্তিগত বিষয় রয়েছে।"

"আমি যদি এসে আপনাদের একের পর এক প্রশ্ন করতে থাকি, আপনারাও হয়তো বলবেন, 'এটা ব্যক্তিগত বিষয়।'"

"এ কারণেই আমি নীরবতার কথা বলছি। অনেক মানুষ নীরবতার মূল্য বোঝেন না। তারা কথা বলতে এবং নিজেদের মতামত দিতে ভালোবাসেন। কিন্তু আমার কাছে বিষয়টি হলো এই সীমারেখাগুলোকে সত্যিকার অর্থে সম্মান করা। সে এমন একজন মানুষ, যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ স্বাভাবিক। আর আমরা সেটিকে গভীরভাবে সম্মান করি।"

জিওডিস পার্কে ম্যাচের পর আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলতে যাবে মায়ামি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026