১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৬৭ রানে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ।

প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে ৪২৬ রান করে বাংলাদেশ। এতে ২২৮ রানের লিড পায় টাইগাররা। বড় ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ৬৭ রানে পিছিয়ে অসিরা।

ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে ছিল টাইগাররা। মেহেদি হাসান মিরাজ ৩২ ও হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান হাসান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৯২ বল খেলে ১৪ রান করেন হাসান। সপ্তম উইকেটে মিরাজের সাথে ১৭০ বলে ৪৬ রান যোগ করেন বল হাতে ৬ উইকেট নেওয়া পেসার হাসান।

নয় নম্বরে নেমে ১টি করে চার-ছক্কায় দ্রুত রান তোলার চেষ্টা করেন তাইজুল ইসলাম। কিন্তু হ্যাজেলউডের বলে গালিতে ক্যামেরন গ্রিনকে ক্যাচ দেন তিনি। ২৩ বলে ১৭ রান করেন তাইজুল।

দলীয় ৩৭২ রানে তাইজুল ফেরার পর বাংলাদেশের রান ৪শ পার করেন মিরাজ ও তাসকিন আহমেদ। তখন বাংলাদেশের লিড ২শ ছাড়িয়ে যায়। এসময় টেস্টে দশম হাফ-সেঞ্চুরির দেখা পান মিরাজ।

দ্বিতীয় সেশনের প্রথম ওভারে বিদায় নেন মিরাজ। হ্যাজলউডের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন তিনি। ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রান করেন মিরাজ। তাসকিনের সাথে দলকে ৪৬ রান উপহার দেন এই ডান-হাতি ব্যাটার।

মিরাজকে ফিরিয়ে ইনিংসে পঞ্চম ও টেস্ট ক্যারিয়ারের ৩শ উইকেট পূর্ণ করেন হ্যাজেলউড। নবম বোলার হিসেবে টেস্টে ৩শ উইকেটর মাইলফলক স্পর্শ করলেন হ্যাজেলউড।

শেষ ব্যাটার এবাদত হোসেনকেও শিকার করেন হ্যাজেলউড। এতে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৬ সালে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে অসিদের বিপক্ষে করা ৪২৭ রান এখনও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

এবাদত ৭ রানে আউট হন। ১৪ রানে অপরাজিত থাকেন তাসকিন। হ্যাজেলউড ৮৯ রানে ৬ উইকেট নেন। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও পেসার হাসান মাহমুদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগে ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে বোল্ড করেন হাসান।

অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ট্রাভিস হেডকেও শিকার করেন হাসান। ৩ চারে ১৭ রান করা হেডকে বোল্ড করেন তিনি। ৩৭ রানে ২ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। ৩৬ রান যোগ হবার পর তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত ৩১ রানে লাবুশেনকে বোল্ড করেন তাইজুল।

দলীয় ৭৩ রানে লাবুশেন ফেরার পর অস্ট্রেলিয়ার রান ১শ পার করেন স্মিথ ও গ্রিন। ৮৮ বল খেলে উইকেটে সেট হয়ে যাওয়া স্মিথকে ফিরতি ক্যাচে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মিরাজ। ৪৪ রান করেন স্মিথ। ১২২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে দিনের শেষভাগে আর কোন বিপদে পড়তে দেননি গ্রিন ও ক্যারি। পঞ্চম উইকেটে ৯৪ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তারা। গ্রিন ৪৩ ও ক্যারি ১৯ রানে অপরাজিত আছেন।

হাসান ২টি, মিরাজ ও তাইজুল ১টি করে উইকেট শিকার করেছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026