১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টটেনহ্যাম ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন রোমেরো

BSSঢাকা

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : ক্রিস্টিয়ান রোমেরো টটেনহ্যাম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ৪ কোটি ইউরোর চুক্তিতে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন।

টটেনহ্যাম ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন রোমেরো

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : ক্রিস্টিয়ান রোমেরো টটেনহ্যাম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ৪ কোটি ইউরোর চুক্তিতে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন।

আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকা উত্তর লন্ডনে পাঁচ বছরের সময়ে বেশ বিতর্কিত ছিলেন। টটেনহ্যামের হয়ে ১৫৬টি ম্যাচ খেলার পথে বেশ কয়েকবার নিষেধাজ্ঞার মুখেও পড়েছেন তিনি। ক্লাবটির অধিনায়কও ছিলেন রোমেরো।

তবে ২০২৫ সালের ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের জয়ের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ওই জয়েই বড় কোনো ট্রফির জন্য টটেনহ্যামের ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটে।

ইনস্টাগ্রামে রোমেরো বলেন, "আজ আমি এমন একটি জায়গাকে বিদায় জানাচ্ছি, যা পাঁচ মৌসুম ধরে একটি ক্লাবের চেয়েও অনেক বেশি কিছু ছিল।"

২৮ বছর বয়সী এই ডিফেন্ডার আরও বলেন, "এটা ছিল আমার বাড়ি, আমার চ্যালেঞ্জ এবং এমন একটি জায়গা, যেখানে আমি ও আমার পরিবার আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গড়ে তুলেছি। " অসংখ্য স্মৃতি এবং আমরা একসঙ্গে যা করেছি ও অর্জন করেছি, তার জন্য অপরিসীম গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। "যখন আমি এখানে এসেছিলাম, তখন আমার একটি স্পষ্ট স্বপ্ন ছিল, এই ক্লাবের ইতিহাসে নিজের নামটি রেখে যাওয়া। আমি জানতাম, কঠোর পরিশ্রম, ত্যাগ এবং দীর্ঘদিন ধরে যে বিষয়টি অত্যন্ত কঠিন বলে মনে হয়েছিল, সেটি অর্জনের মাধ্যমেই একমাত্র তা সম্ভব আবার একটি ট্রফি জেতা। আর আমরা সেটা পেরেছি।

"আমাদের পথচলা নিখুঁত ছিল না, কিন্তু আমি চাই না সেটিই আমার বিদায়ের পরিচয় হয়ে থাকুক। আমি বরং আনন্দের মুহূর্তগুলো, অর্জিত শিক্ষা, যারা আমার পাশে ছিলেন এবং সর্বোপরি এই পাঁচ বছরে আমি যে ভালোবাসা পেয়েছি সেগুলোই মনে রাখতে চাই।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026