১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কুমিল্লায় ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু

BSSঢাকা

ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ (বাসস) : কুমিল্লা জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো 'ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬'-এর প্রথম ধাপ। আজ কুমিল্লার ঐতিহাসিক ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই বিশেষ প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় এই তৃণমূল নারী হকি প্রতিভা অন্বেষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ এ আদেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব কবির খান, ফেডারেশনের সিলেকশন কমিটির সদস্য মাহবুব হারুন, উইমেন উইংয়ের ভাইস চেয়ারম্যান বদরুল ইসলাম দিপু এবং উইমেন উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের কুমিল্লা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ এ আদেল বলেন, "তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড়দের তুলে এনে আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। কুমিল্লার এই ভেন্যু থেকে আগামী দিনে জাতীয় দলের জন্য দক্ষ হকি তারকা উঠে আসবে বলে আমরা আশাবাদী।"

স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের কুমিল্লার রিজিওনাল হেড মাসুদ আলম তাঁর বক্তব্যে বলেন, "নারীদের ক্ষমতায়ন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। হকি ফেডারেশনের এই চমৎকার উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে আমাদের নারীরা বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে।"

উল্লেখ্য নারী হকির উন্নয়নে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের এই মহাপরিকল্পনার অংশ হিসেবে কুমিল্লা ছাড়াও বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ জেলাতেও এই বিশেষ ক্যাম্প পরিচালিত হচ্ছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026