১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তানজিদের সেঞ্চুরির প্রশংসায় ওয়াহ-পন্টিং

BSSঢাকা

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।

তানজিদের সেঞ্চুরির প্রশংসায় ওয়াহ-পন্টিং

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।

তানজিদের সেঞ্চুরি ইনিংস মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ার সাবেক দুই ব্যাটার মার্ক ওয়াহ ও রিকি পন্টিংকে।

ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর সাদমান ইসলামকে নিয়ে বাংলাদেশের ইনিংস শুরু করেন তানজিদ। সাদমান ২০ রানে আউট হলেও প্রথম দিন শেষে ৩২ রানে অপরাজিত থাকেন তানজিদ।

দ্বিতীয় দিনও অস্ট্রেলিয়ার বোলারদের দারুণভাবে সামাল দিয়ে অবলীলায় রান তুলেছেন তানজিদ। ১৮৮ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরিতে পা রাখেন তিনি। তার সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে টাইগাররা।

তবে ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছে তানজিদের ১৯৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় সাজানো ১০১ রানের ইনিংসটি।

ফক্স স্পোর্টসকে ওয়াহ বলেন, 'তানজিদের ক্যারিয়ারে যাই হোক না কেন, ডারউইনের এই সেঞ্চুরি কখনো ভুলবে না তিনি। তার জন্য দারুণ এক মুহূর্ত। বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেললেন তিনি।'

ওয়াহর সাথে সুর মিলিয়ে তানজিদের সেঞ্চুরির প্রশংসা করেছেন পন্টিংও। চ্যানেল সেভেনকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক পন্টিং বলেন, 'তানজিদ আমাদের মুগ্ধ করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করার চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। সেটিও আবার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে।'

পন্টিং আরও বলেন, 'তানজিদের টেকনিক খুবই ভালো। এখানে কন্ডিশন সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের ধীরগতির ও নিচু উইকেটে নিয়মিত খেলে থাকে সে। এটা এমন এক মুহূর্ত, সে কখনো এটা ভুলতে পারবে না।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026