১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

স্পেশাল সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ

BSSঢাকা

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে পাওয়া প্রথম সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ।

স্পেশাল সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে পাওয়া প্রথম সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তানজিদ।

ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নামে বাংলাদেশ। দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। প্রথম দিন ৩২ রানে অপরাজিত ছিলেন তানজিদ।

দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ব্যাট হাতে দাপট দেখান তানজিদ। হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ১৮৮ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের প্রথম সেঞ্চুরি করেন তানজিদ। তিন অঙ্কে পা রাখতে ৮টি চারের সাথে ১টি ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ১০১ রানে সাজঘরে ফেরেন তানজিদ।

অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া সেঞ্চুরিকে স্পেশাল বলছেন তানজিদ। তাই এই সেঞ্চুরি বাবা-মাকে উৎসর্গ করলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, 'সেঞ্চুরিটা যেহেতু স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা দিতে চাই।'

ক্যারিয়ার প্রথম টেস্ট সেঞ্চুরি নিয়ে তানজিদ বলেন, 'এটা অবশ্যই খুব ভালো লাগার মুহূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছে, এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আজ সেটা সত্যিই অনুভব করেছি। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।'

অস্ট্রেলিয়ার কোন বোলারকে খেলা বেশি কঠিন মনে হয়েছে জানতে চাইলে তানজিদ বলেন, 'আমি আসলে কখনও বোলার দেখে খেলি না। সব সময় চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলতে।'

প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ১০২ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে টাইগাররা। দ্বিতীয় দিন দলের লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান তানজিদ, 'আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। পরিকল্পনা ছিল প্রথম সেশন কীভাবে পার করা যায়। তারাও অনেক ভালো বোলিং করেছে।

আমাদের চেষ্টা ছিল বাড়তি কিছু না করা।'

তিনি আরও বলেন, 'আমার সাথে শান্ত ভাইয়ের জুটি, মোমিনুল ভাই এবং মুশফিক ভাই-শান্ত ভাইয়ের জুটি অনেক ভালো ছিল, যা বড় রান করতে অনেক সাহায্য করেছে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026