১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ক্যারিয়ার সেরা বোলিংয়ের কৃতিত্ব কাউন্টি ক্রিকেটকে দিলেন হাসান

BSSঢাকা

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে আত্মবিশ্বাস দিয়েছে বলে জানান হাসান।

ক্যারিয়ার সেরা বোলিংয়ের কৃতিত্ব কাউন্টি ক্রিকেটকে দিলেন হাসান

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে আত্মবিশ্বাস দিয়েছে বলে জানান হাসান।

প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করে হাসানের বোলিং তোপে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৭ ওভার বল করে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এটি কোন বাংলাদেশী বোলারের সেরা বোলিং ফিগার। এছাড়া প্রথম বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন হাসান।

প্রথম দিনের খেলা শেষে হাসান জানান, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটের সাথে ডারউইনের কন্ডিশন বা পরিবেশের মিল আছে।

হাসান বলেন, 'অভিজ্ঞতার কথা বলতে গেলে, আমি দুই জায়গার কন্ডিশনের মধ্যে বেশ মিল পেয়েছি। সেখানে বল করার পর, এখানকার কন্ডিশনে কিভাবে বল করতে হবে বা কোন লাইন-লেন্থে বল করা উচিত হবে, ঐ বিষয়ে আমার আত্মবিশ্বাস বেড়েছে।'

সকালের সেশনে আর্দ্র ও নরম উইকেটের সুবিধা পুরোপুরি কাজে লাগায় বাংলাদেশের পেসাররা। বল থেকে 'সিম মুভমেন্ট' ভালোভাবে আদায় করে নেন তারা।

হাসান জানান, বোলাররা লাইন-লেন্থ অব্যাহত রেখে বল করেছেন এবং একে অপরের সাথে জুটি বেঁধে বোলিং করেছেন।

তিনি বলেন, 'সকালে উইকেটে কিছুটা আর্দ্রতা ছিল। উইকেট নরম ছিল এবং সিম মুভমেন্টও ভালো ছিল। আমরা সুশৃঙ্খলভাবে এবং জুটি বেঁধে বোলিং করার পরিকল্পনা করেছিলাম এবং সব ঠিকঠাক হয়েছে।'

দুর্দান্ত বোলিংয়ে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের মতো ব্যাটারদের সাজঘরে পাঠিয়েছেন হাসান। স্মিথকে আউটের ব্যাপারে হাসান বলেন, 'স্মিথের উইকেটটির কথা বলব, সে বুঝতে পারেনি কি হতে যাচ্ছে। আমার মনে হচ্ছিল সে কিছু একটা করবে। আমি বাউন্সার দিলাম এবং সে মিস করল।'

বল হাতে সাফল্যের কৃতিত্ব তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের সাথে ভাগ করে নিতে কার্পণ্য করেননি হাসান। তিনি জানান, দুই প্রান্ত থেকে চাপে রাখতে পারায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল বাংলাদেশ।

তিনি বলেন, 'অন্য প্রান্ত থেকে এবাদত ও তাসকিন দারুণ বল করেছে। ফলে অস্ট্রেলিয়ার উপর আমরা চাপ তৈরি করতে পেরেছিলাম। শেষ পর্যন্ত ফলাফলটা আমাদের অনুকূলেই এসেছে।'

অস্ট্রেলিয়া ১৯৮ রানে অল-আউট হওয়ার পর, দিনের শেষভাগে ব্যাট হাতেও দারুণ করেছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম প্রথম ব্যাটার হিসেবে আউট হবার পর দ্বিতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তানজিদ হাসান ও মোমিনুল হক। এতে ১ উইকেটে ৯৬ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা।

হাসান বলেন, 'ব্যাটাররাও দারুণ করেছে। দুর্ভাগ্যবশত সাদমান আউট হয়ে গিয়েছে। তানজিদ ও মোমিনুল ভালো জুটি গড়ে আমাদের এগিয়ে দিয়েছে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026