১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ম্যানচেস্টার সিটির সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন ডোকু

BSSঢাকা

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন উইঙ্গার জেরেমি ডোকু । ২০২৩ সালে ফরাসি ক্লাব রেঁনে থেকে সিটিতে যোগ দেওয়ার পর ডোকু প্রিমিয়ার লিগের অন্যতম প্রতিভাবান ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ম্যানচেস্টার সিটির সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন ডোকু

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন উইঙ্গার জেরেমি ডোকু । ২০২৩ সালে ফরাসি ক্লাব রেঁনে থেকে সিটিতে যোগ দেওয়ার পর ডোকু প্রিমিয়ার লিগের অন্যতম প্রতিভাবান ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২৪ বছর বয়সী এই খেলোয়াড় সিটির হয়ে ১৩১ ম্যাচে ২২ গোল ছাড়াও ৩৪টি গোলে এ্যাসিস্ট করেছেন। এ সময়ে ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপ শিরোপা জিতেছেন। বেলজিয়াম জাতীয় দলের হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন ডোকু। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপেও দেশের হয়ে খেলেছেন তিনি।

২০৩১ সাল পর্যন্ত ডোকুকে ম্যানচেস্টার সিটিতে ধরে রাখা নতুন কোচ এনজো মারেসকার জন্য বড় স্বস্তির খবর। ২১ আগস্ট শুরু হতে যাওয়া নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের আগে এটি সিটির জন্য গুরুত্বপূর্ণ শক্তি যোগ করবে।

ইত্তিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হয়েছেন মারেসকা। আর ইতালিয়ান কোচের খেলার ধরনই সিটিতে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ডোকু।

ডোকু বলেন, "এখন পর্যন্ত সিটিতে আমার সময়টা দারুণ উপভোগ করেছি। তাই আরও দীর্ঘ সময় এখানে থাকার সুযোগ পাওয়া অসাধারণ অনুভূতি।"

"এই ক্লাব আমার কাছে অনেক কিছু। খেলোয়াড় এবং ব্যক্তি- দুই হিসেবেই আমি এখানে উন্নতি করেছি। এখানে আমি নিজেকে মানিয়ে নিয়েছি এবং জানি, ক্লাবের স্টাফদের পরিশ্রমের কারণে প্রতিদিনই আমার উন্নতি হচ্ছে।"

"এনজো এখন এখানে থাকায় নতুন মৌসুম নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। তার ফুটবলের ধরন আমাদেও কাছে খুবই পছন্দের। তাই খেলোয়াড়দের জন্য বিষয়টি দারুণ উত্তেজনাপূর্ণ।"

সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেন, "জেরেমি অসাধারণ প্রতিভার অধিকারী। ২০২৩ সালে আমাদের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে তার উন্নতি সবার চোখেই স্পষ্ট।"

"তার মধ্যে বিশেষ এক ধরনের গতিশীলতা রয়েছে। একজন উইঙ্গারের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো খুঁজি, তার সবই তার মধ্যে আছে। সে সত্যিই আমাদের দলে বিশেষ গুণ যোগ করেছে। এই নতুন চুক্তি তার প্রাপ্য। আমি নিশ্চিত আগামী কয়েক বছরেও সে নিজের উন্নতি অব্যাহত রাখবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026