১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আর্জেন্টিনার গোলরক্ষক রুল্লিকে দলে নিল ম্যানচেস্টার সিটি

BSSঢাকা

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (এএফপি) : আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক হেরোনিমো রুল্লিকে মার্সেই থেকে দুই বছরের চুক্তিতে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। উভয় ক্লাবই বিষয়টি নিশ্চিত করেছে।

আর্জেন্টিনার গোলরক্ষক রুল্লিকে দলে নিল ম্যানচেস্টার সিটি

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (এএফপি) : আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক হেরোনিমো রুল্লিকে মার্সেই থেকে দুই বছরের চুক্তিতে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। উভয় ক্লাবই বিষয়টি নিশ্চিত করেছে।

৩৪ বছর বয়সী রুল্লি ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পর সিটির দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

দলবদল প্রসঙ্গে রুল্লি বলেন, "এটি আমার জন্য দারুণ একটি সুযোগ, আর আমাকে সেটি কাজে লাগাতেই হতো।"

২০১৬-১৭ মৌসুমে ইত্তিহাদে থাকলেও মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া রুল্লি এবার দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার সিটিতে ফিরলেন।

রুল্লি বলেন, "ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সুযোগ যখন আসে, তখন সেটি গ্রহণ করতেই হয়। সবাই জানে, এটি কতটা দুর্দান্ত একটি ক্লাব। দীর্ঘ সময় ধরে সিটির সাফল্য অসাধারণ। সিটি সম্পর্কে যাদের সঙ্গে কথা বলেছি, সবাই আমাকে এখানে যোগ দিতে বলেছে। কারণ এটি অত্যন্ত উঁচু মানের একটি ক্লাব।"

"এখন আমার কাজ কঠোর অনুশীলন করা, খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজের সেরা পর্যায়ে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা।"

আর্জেন্টিনার হয়ে আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুল্লি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। গত মাসে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালেও দলের সঙ্গে ছিলেন, যেখানে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

ইউরোপে এর আগে রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল, মন্টেপেলিয়ার ও আয়াক্সের মতো ক্লাবে খেলেছেন রুল্লি।

২০২১ সালের ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভিয়ারিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সেই ম্যাচের টাইব্রেকারে নিজে পেনাল্টি গোল করার পর প্রতিপক্ষ গোলরক্ষক ডেভিড দে হেয়াকে রুখে দিয়ে ভিয়ারিয়ালের ১১-১০ ব্যবধানে শিরোপা জেতার মূল কারিগর ছিলেন রুল্লি।

ইউয়েফার আর্থিক সমতা সংক্রান্ত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় ১ কোটি ইউরো জরিমানা গুনতে হয়েছে মার্সেইকে। ফলে হিসাবের ভারসাম্য ঠিক রাখতে চলতি গ্রীষ্মে খেলোয়াড় বিক্রি করতে হচ্ছে ফরাসি ক্লাবটিকে।

২০২৫-২৬ মৌসুমে লিগ ওয়ানে পঞ্চম হওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারবে না মার্সেই । এতে বড় অঙ্কের আয়ের সুযোগ থেকেও বঞ্চিত হবে ক্লাবটি।

মঙ্গলবার মার্সেই আরও এক আর্জেন্টাইন খেলোয়াড় ডিফেন্ডার ফাকুন্ডো মেদিনার বিদায়ের ঘোষণা দিয়েছে। মাত্র এক মৌসুম পরই বায়ার লেভারকুজেনে যোগ দিয়েছেন তিনি।

এর আগে ইংলিশ ফরোয়ার্ড মেসন গ্রিনউডকে ফেনারবাখে এবং গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে স্পেনের দেপোর্তিভো লা করুনায় ছেড়ে দিয়ে উচ্চ বেতনের কয়েকজন খেলোয়াড়কে বিদায় করেছে মার্সেই।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026