১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাবার মৃত্যুর পর ক্যারিয়ার নিয়ে সংশয়ে মেসি

BSSঢাকা

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, বাবার মৃত্যুতে ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়ে তার মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।

বাবার মৃত্যুর পর ক্যারিয়ার নিয়ে সংশয়ে মেসি

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, বাবার মৃত্যুতে ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়ে তার মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।

গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৩৯ বছর বয়সী মেসি লেখেন, "তোমাকে ছাড়া আমি কী করব, কীভাবে এগিয়ে যাব, আমি জানি না। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আর বেশি দিন তা চালিয়ে যাব কি না, তা নিয়ে আমার গভীর সংশয় রয়েছে।"

মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমের ওই বার্তায় তিনি বাবার জীবনের শেষ কয়েক মাসের কথা স্মরণ করেন, যে সময়টিতে ২০২৬ বিশ্বকাপও অনুষ্ঠিত হয়েছিল।

মেসি বলেন, "আমি তোমাকে বারবার বলতাম, আমরা ফাইনালে উঠব, যাতে তুমি সেখানে যেতে পারো।"

রোববার বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার পর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে ফিরেছেন মেসি।

তিনি বলেন, "আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম তোমার জন্য এটি জিততে এবং তোমাকে আরেকটি শিরোপা দেখাতে। কিন্তু পারিনি, আমার পা আর চলছিল না।"

নিউ জার্সিতে স্পেনের কাছে ফাইনালে ১-০ গোলে হারের পর প্রথমবারের মতো জাতীয় দলের ক্যারিয়ার সম্পর্কে মেসি বলেন, "এবার আমি নিজের শারীরিক সীমা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি কখনোই স্বস্তি অনুভব করিনি।"

নিজের জীবন ও ক্যারিয়ারে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন মেসি।

তিনি বলেন, "তুমি ছিলে একজন বাবা, একজন বন্ধু এবং একজন এজেন্ট। প্রতিটি মুহূর্তে তোমার যা হওয়া প্রয়োজন ছিল, তুমি ঠিক তাই ছিলে। তুমি কখনো কোনো ভুল করোনি।"

জুনে বিশ্বকাপ চলাকালে হোর্হে মেসির অস্বাভাবিক অনুপস্থিতি সকলের নজর কেড়েছিল।

বিশ্বকাপ চলাকালে হোর্হের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে মেসির পরিবার সংবাদমাধ্যমের প্রতি মানবিকতা দেখানোর অনুরোধ জানিয়েছিল।

আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। তখন তিনি স্বীকার করেছিলেন, খেলার বাইরের একটি পরিস্থিতি নিয়ে তিনি মানসিকভাবে লড়াই করছেন।

রোববার রোজারিওর পাশের শহর পেরেজে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য ও আর্জেন্টিনা দলের সতীর্থদের নিয়ে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বাবাকে শেষ বিদায় জানান আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসি।

হোর্হের মৃত্যুর কারণ আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি। তবে স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, হোর্হে মেসি ক্যানসারে ভুগছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026