১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের

BSSঢাকা

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

২৩ বছর পর দীর্ঘতম ফরম্যাটে অস্ট্রেলিয়া সফরে ফিরেছে বাংলাদেশ। ডারউইনে এর আগে মাত্র দুটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এবং ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা এই মাঠে টেস্ট খেলেছে।

২২ বছর পর আবারও ডারউইনে টেস্ট ফিরছে। কঠিন কন্ডিশনে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দলের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

সাধারণত সফরকারী দলগুলোর জন্য, বিশেষ করে উপমহাদেশের দলগুলোর জন্য, অস্ট্রেলিয়া অন্যতম কঠিন প্রতিপক্ষ। এশিয়ার দলগুলোর মধ্যে একমাত্র ভারতই অস্ট্রেলিয়ার মাটিতে দুবার টেস্ট সিরিজ জিতেছে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ম্যাচ কতদিন চলবে তা নিয়ে না ভেবে পুরো ম্যাচজুড়ে মানসম্পন্ন ক্রিকেট খেলাই হবে দলের লক্ষ্য।

শান্ত বলেন, "খেলোয়াড় হিসেবে আমরা পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা প্রতিটি সেশন ধরে খেলতে চাই, যেটা আমরা সবসময় বলে থাকি।"

"প্রতিটি সেশনই গুরুত্বপূর্ণ। ম্যাচ চার দিন, পাঁচ দিন নাকি তিন দিন চলবে, এ ধরনের আলোচনা থাকবেই। কিন্তু খেলোয়াড় হিসেবে আমরা সবসময় দেখব কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।"

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় মাত্র একটিতে, ২০১৭ সালে মিরপুরে স্মরণীয় ২০ রানের জয়। বাকি পাঁচ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরের দুটি টেস্টে পরাজিত হয়েছির টাইগাররা। ওই দুই ম্যাচসহ মোট তিনটি পরাজয় ছিল ইনিংস ব্যবধানে।

তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য থেকে আত্মবিশ্বাস নিতে পারে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা।

কান্ত বলেন, "অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয়টা অসাধারণ ছিল। ফরম্যাট ও কন্ডিশন ভিন্ন হলেও ওই জয় অবশ্যই আমাদের অনুপ্রাণিত করবে।"

বাংলাদেশ অধিনায়ক মনে করেন ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফর করা দলের তুলনায় বর্তমান দল অনেক বেশি শক্তিশালী ও অভিজ্ঞ।

তিনি বলেন, "এরপর অনেক কিছুই বদলে গেছে। আমরা অনেক দূর এগিয়েছি। এই মুহূর্তে আমরা আত্মবিশ্বাসী একটি দল। আশা করি, খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্স আরও উঁচুতে নিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াই করবে।"

চোট কাটিয়ে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস প্রথম টেস্টে খেলতে পারবেন বলেও আশা করছেন শান্ত।

এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আজ তাদের একাদশ ঘোষণা করেছেন। দলে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার।

মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে নিয়ে শক্তিশালী পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কামিন্স। দলে রয়েছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লিঁও।

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান, লিটন দাস।

অস্ট্রেলিয়া : জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), ন্যাথান লিঁও, জশ হ্যাজেলউড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026