১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে শ্রীলংকা

BSSঢাকা

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলংকা। আগামী ১৫ আগস্ট থেকে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই টেস্ট শুরু হবে।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে শ্রীলংকা

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলংকা। আগামী ১৫ আগস্ট থেকে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই টেস্ট শুরু হবে।

ধনঞ্জয়া ডি সিলভা টেস্ট দলের নেতৃত্বে আছেন, তার ডেপুটি হিসেবে আছেন কামিন্দু মেন্ডিস।

নিরোশান ডিকভেলা আবারও টেস্ট দলের ফেরার অপেক্ষায় আছেন। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন ডিকভেলা।

ব্যাটার পাসিন্দু সূর্যবান্দারাও দলে সুযোগ পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন যাবত ধারাবাহিক পারফরমেন্স করার পুরস্কার হিসেবে তার টেস্ট অভিষেক এখন সময়ের ব্যপার।

ঘরোয়া ক্রিকেটে শক্তিশালী পালফরমেন্সের কারনে আরেক তরুণ ডান-হাতি অফ-স্পিনার কেশারা নুয়ান্থাও অভিষেকের অপেক্ষায় আছেন।

এদিকে ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলার পর আবারও দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। তার দলে ফেরা লংকান পেস আক্রমনে নতুন মাত্রা যোগ করবে।

২০১৭ সালের পর এই প্রথম শ্রীলংকা সফরে যাচ্ছে ভারতীয় টেস্ট দল। ঐ সিরিজে বিরাট কোহলির দল ৩-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছিল।

এর আগে ৪৬ বার টেস্ট ক্রিকেটে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলংকা। এর মধ্যে ভারত জিতেছে ২২ বার। অন্যদিকে শ্রীলংকার জয় সাতটিতে। বাকি ১৭টি ম্যাচ ড্র হয়েছে।

প্রথম টেস্টের শ্রীলংকা দল : ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), লাহিরু উদানা, নিশান মাদুষ্কা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, পাসিন্দু সূর্যবান্দারা, সোনাল দিনুশা, নিরোশান ডিকভেলা, রমেস মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, কেশারা নুয়ান্থা, মিলান রত্নানায়েকে, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশানাকা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026