১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের বিপক্ষে বোল্যান্ডকে টপকে অস্ট্রেলিয়ার দলে হ্যাজেলউড

BSSঢাকা

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের জন্য সতীর্থ পেসার স্কট বোল্যান্ডকে টপকে জশ হ্যাজেলউডকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লিঁও।

বাংলাদেশের বিপক্ষে বোল্যান্ডকে টপকে অস্ট্রেলিয়ার দলে হ্যাজেলউড

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের জন্য সতীর্থ পেসার স্কট বোল্যান্ডকে টপকে জশ হ্যাজেলউডকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার ন্যাথান লিঁও।

চোটের কারণে ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজেই খেলতে পারেননি হ্যাজেলউড। তার জায়গায় পাঁচটি টেস্টেই খেলেছিলেন ৩৭ বছর বয়সী বোল্যান্ড।

তবে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলে জায়গা ধরে রাখতে পারেননি বোল্যান্ড। পুরোপুরি ফিট হয়ে ফেরা হ্যাজেলউড এক বছরেরও বেশি সময় পর আবার দীর্ঘদিনের পেস সঙ্গী প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গে একাদশে ফিরেছেন।

অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা করার সময় হ্যাজেলউড ও বোল্যান্ড সম্পর্কে অধিনায়ক কামিন্স সাংবাদিকদের বলেন, "দুজনই দারুণ মানের বোলার, তাই না?"

তিনি বলেন, "আমরা নিশ্চিত ছিলাম যে 'লায়োনো'কে দলে চাই। তাই পেসারদের সমন্বয়টা কেমন হবে, সেটিই ঠিক করতে হয়েছে।"

"এটা সবসময়ই কঠিন সিদ্ধান্ত। স্কটির ক্ষেত্রে বলার মতো তেমন কিছু নেই, শুধু এটুকু যে সামনে অনেক ক্রিকেট রয়েছে।"

বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। একই সঙ্গে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সম্ভাব্য ১২ মাসে ২১টি টেস্ট খেলার দীর্ঘ অভিযাত্রারও সূচনা হবে। জানুয়ারির পর থেকে আর কোনো টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া।

হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচারের কারণে অ্যাশেজের বাকি অংশে খেলতে পারেননি লিঁও। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার দাপুটে সিরিজ জয়ে তার অংশগ্রহণ সেখানেই শেষ হয়ে যায়। ওই সিরিজে পিঠের চোটের কারণে কামিন্সও মাত্র একটি টেস্ট খেলতে পেরেছিলেন।

চাপের মধ্যে থাকা ক্যামেরন গ্রিন দলে জায়গা ধরে রেখেছেন। তিনি পাঁচ নম্বরে ব্যাট করবেন। আরেক অলরাউন্ডার বিউ ওয়েবস্টার রয়েছেন সাত নম্বরে। তাদের মাঝে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি খেলবেন ছয় নম্বরে।

ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন জেক ওয়েদারাল্ড। তিন নম্বরে মার্নাস লাবুশেন এবং চার নম্বরে স্টিভ স্মিথ।

প্রাথমিক দলে থাকা অন্য খেলোয়াড় জশ ইংলিস একাদশে জায়গা পাননি।

মারারা ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ডারউইনে ইতিহাসের মাত্র তৃতীয় টেস্ট। সর্বশেষ ২০০৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা ডারউইনে টেস্ট খেলেছিল।

আগামী সপ্তাহে সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ম্যাকের হারাপ পার্কে। এই মাঠে এটিই হবে প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া একাদশ : জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), ন্যাথান লিঁও, জশ হ্যাজেলউড।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026