১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন রোনালদো

BSSঢাকা

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ মঙ্গলবার পর্তুগালের কাসকাইসের অবকাশযাপন কেন্দ্রে বিয়ে করেছেন বলে জানিয়েছে রোনালদোর প্রতিনিধিরা।

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন রোনালদো

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ মঙ্গলবার পর্তুগালের কাসকাইসের অবকাশযাপন কেন্দ্রে বিয়ে করেছেন বলে জানিয়েছে রোনালদোর প্রতিনিধিরা।

দীর্ঘ এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। বিয়ের স্থান ও সময় নিয়ে পর্তুগালে কয়েক দিন ধরে চলা তীব্র জল্পনা-কল্পনার অবসান হলো এর মধ্য দিয়ে।

৪১ বছর বয়সী রোনালদো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের আংটি পরা দুজনের হাতের একটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, 'সি ও জি', দুই অক্ষরের মাঝে হার্টেও একটি ইমোজি রয়েছে।

রোনালদোর জনসংযোগের দায়িত্বে থাকা ব্রান্সউইক গ্রুপ এএফপিকে জানিয়েছে, তাদের পাঁচ সন্তান "ব্যক্তিগত ও ঘনিষ্ঠ" এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল।

৩২ বছর বয়সী ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দেওয়ার ঠিক এক বছর পর বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি।

গ্রীষ্মে বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলা রোনালদোর দল শেষ ষোলো থেকে বিদায় নেয়। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের এই ফরোয়ার্ড বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি'অর জিতেছেন পাঁচবার।

নেটফ্লিক্সের ''আমি জর্জিনা" নামের একটি অনুষ্ঠানে অভিনয় করে নিজের পরিচিতি আরও বাড়িয়েছেন রদ্রিগেজ। অনুষ্ঠানটিতে ফুটবল, ফ্যাশন ও ভ্রমণের পাশাপাশি পরিবারের জীবনযাপন তুলে ধরা হয়েছে।

পর্তুগালের সংবাদমাধ্যমগুলো আগে ধারণা করেছিল, লিসবনের বাইরে সিন্ত্রা অথবা আটলান্টিক মহাসাগরের দ্বীপ মাদেইরায় রোনালদোর জন্মস্থান ফুনশালে বিয়ের অনুষ্ঠান হতে পারে।

গত সপ্তাহের শেষ দিকে ফুনশালে অনুষ্ঠান হওয়ার খবর ছড়িয়ে পড়লে তারকা এই দম্পতিকে দেখার আশায় শহরের ক্যাথেড্রালের সামনে শত শত মানুষ জড়ো হয়েছিলেন।

এর আগে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছিল, রোনালদোর বিয়ের কোনো অনুষ্ঠান সেখানে নির্ধারিত নেই। তবে এমন অনুষ্ঠান আয়োজন করতে পারলে তা "সম্মানের বিষয়" হবে বলেও জানিয়েছিল তারা।

শেষ পর্যন্ত কাসকাইসকে বিয়ের স্থান হিসেবে বেছে নেন এই জুটি। লিসবনের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত অভিজাত সমুদ্রতীরবর্তী এই অবকাশকেন্দ্রে তাদের একটি ভিলা রয়েছে।

২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে কাজ করার সময় রদ্রিগেজের সঙ্গে রোনালদোর পরিচয় হয়। রদ্রিগেজ পরে সেই অভিজ্ঞতাকে "প্রথম দেখাতেই ভালোবাসা" হিসেবে বর্ণনা করেন।

২০২৫ সালে ভোগ আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রোনালদোর সঙ্গে থাকলে প্রায় সঙ্গে সঙ্গেই তার এক ধরনের প্রশান্তি ও ব্যাখ্যাতীত এক অনুভূতি হতো, যেন আমরা একে অপরকে চিরকাল ধরে চিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দম্পতির সম্মিলিত অনুসারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি। ফুটবলের গন্ডি ছাড়িয়ে তারা বিশ্বের সবচেয়ে পরিচিত তারকা-জুটিগুলোর একটিতে পরিণত হয়েছেন।

ফ্যাশন ব্র্যান্ড এবং হোটেল ব্যবসার একটি চেইনসহ বিভিন্ন খাতে এই দম্পতির বিনিয়োগ রয়েছে।

রোনালদোর বড় ছেলের নাম ক্রিস্টিয়ানো জুনিয়র। ২০১০ সালে জন্ম নেওয়া জুনিয়রের মায়ের পরিচয় পর্তুগিজ কিংবদন্তি কখনও প্রকাশ করেননি। ২০১৭ সালের জুনে সারোগেটের মাধ্যমে ইভা মারিয়া ও মাতেওয়ের বাবা হন আল নাসরের এই তারকা। পাঁচ মাস পর তাঁর প্রেমিকা জর্জিনার কোল আলো করে জন্ম নেয় অ্যালানা মার্টিনা। ২০২২ সালে জর্জিনার গর্ভেই জন্মায় দুই যমজ সন্তান বেলা ও অ্যাঞ্জেল। তবে জন্মের কিছুক্ষণ পরেই মারা যায় অ্যাঞ্জেল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026