১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের আগে লিটনের ফিটনেস নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

BSSঢাকা

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে উইকেটরক্ষক লিটন দাসকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, লিটন শতভাগ ফিট। একই সঙ্গে সফরকারীরা দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের আগে লিটনের ফিটনেস নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

ঢাকা, ১২ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে উইকেটরক্ষক লিটন দাসকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, লিটন শতভাগ ফিট। একই সঙ্গে সফরকারীরা দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার লিটন বাঁ পায়ের পেশিতে চোট পাওয়ায় জুন থেকে মাঠের বাইরে ছিলেন এবং দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে তাকে শুরুতে পাওয়া যাবে না বলেই জানানো হয়েছিল।

তবে শেষ মুহূর্তে দলে যোগ করা হয়েছে তাকে। বৃহস্পতিবার ডারউইনে প্রথম টেস্টে মাঠে নামার কথা তার। প্রস্তুতি ম্যাচে এক ইনিংস ও ৩৮ রানে হেরে যাওয়া বাংলাদেশের জন্য লিটনের ফেরাটা বড় স্বস্তির খবর। প্রথম টেস্টেও আগে শান্ত সাংবাদিকদের বলেন, "লিটন আমাদের ব্যাটিংয়ে গভীরতা এনে দেয়। সে ধারাবাহিক। টেস্ট ম্যাচে আমাদের ব্যাটিং ইউনিট ভালো করবে বলে আমরা আশাবাদী।"

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সফর করছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল তারা। বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দলের বিপক্ষে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। তার ওপর চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও ন্যাথান লিওর মতো অভিজ্ঞ বোলাররা। লিটনের দলে থাকার বিষয়টি নিশ্চিত করলেও একাদশের বাকি সদস্যদের বিষয়ে কিছু জানাননি শান্ত। উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তবে বাংলাদেশের একাদশে দুই মূল স্পিনার- মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুজনেরই থাকার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক।

কান্ত বলেন, "উইকেট ভালো মনে হচ্ছে। আমার মনে হয়, আমরা হয়তো স্বাভাবিক কম্বিনেশনেই যাব, দুই স্পিনার ও তিন পেসার।"

"তবে কন্ডিশন বিবেচনায় আগামীকাল আবার উইকেট দেখার সুযোগ পাব। এরপর কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্ত নেব।" চোটের কারণে বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম দলে নেই। তাদের অনুপস্থিতিতে আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ।

তাকে সহায়তা করবেন এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক হাসানের মধ্যে অন্তত দুজন।

তাসকিন বলেন, "আমরা তাদের, বিশেষ করে রানাকে খুব মিস করব। বর্তমানে বিশ্ব ক্রিকেটে সে বড় হুমকি।" "তবে আমি এবং দলের অন্য কয়েকজন বোলারের কিছুটা অভিজ্ঞতা আছে। তাই দেখা যাক আমরা কেমন করি। অস্ট্রেলিয়ায় খেলাটা বোলারদের জন্য দারুণ সুযোগ। রানা ও শরিফুল এখানে থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। তারপরও আমরা ভালো করার আশা করছি।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026