১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট

BSSঢাকা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): আইভরি কোস্টের সেন্টার-ব্যাক উসমান দিয়োমান্দেকে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর শর্ত রয়েছে।

স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): আইভরি কোস্টের সেন্টার-ব্যাক উসমান দিয়োমান্দেকে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর শর্ত রয়েছে।

স্পোর্টিংয়ের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী দিয়োমান্দের জন্য প্রায় ৪ কোটি ইউরো (৪ কোটি ৬১ লাখ ৬০ হাজার ডলার) দিয়েছে ফরেস্ট।

ড্যানিশ ক্লাব মিটিল্যান্ডের একাডেমি থেকে উঠে আসা দিয়োমান্দে ২০২৩ সালে স্পোর্টিংয়ে যোগ দেন এবং দ্রুতই ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন।

দিয়োমান্দে বলেন, "এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এটি একটি ঐতিহাসিক ক্লাব এবং এমন একটি ক্লাবে যোগ দেওয়াটা আমাকে অনুপ্রাণিত করছে।

"আমি বিশ্বাস করি, এই মৌসুমে আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারব। খেলোয়াড় ও প্রধান কোচের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।"

লিসবনের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩২ ম্যাচ খেলেছেন দিয়োমান্দে। তার সময়ে স্পোর্টিং টানা দুই মৌসুমে, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ প্রিমিয়েরা লিগের শিরোপা জেতে। ২০২৪-২৫ মৌসুমে তারা পর্তুগিজ কাপও জেতে।

এবারের বিশ্বকাপে আইভরি কোস্ট দলেও ছিলেন দিয়োমান্দে। তবে শেষ ৩২-এর ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় তারা।

ক্লাবটির প্রধান ফুটবল কর্মকর্তা জর্জ সিরিয়ানোস এক বিবৃতিতে বলেন, "উসমান একজন শক্তিশালী ও গুরুত্বপূর্র্ণ ডিফেন্ডার এবং সে এখানে জয়ের মানসিকতা নিয়ে এসেছে। সাফল্যের জন্য আমাদের যে উচ্চাকাঙ্খা, তারও একই লক্ষ্য রয়েছে। ফরেস্টের জার্সিতে সে কী প্রভাব ফেলতে পারে, তা দেখতে আমরা রোমাঞ্চিত।"

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৬তম হওয়ার পর নতুন মৌসুমের আগে দল পুনর্গঠনের লক্ষ্যে জুলাইয়ে অস্ট্রিয়ান কোচ অলিভার গ্লাসনারকে নিয়োগ দেয় নটিংহ্যাম ফরেস্ট।

আগামী ২২ আগস্ট লিডস ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে ফরেস্ট।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026