১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত

BSSঢাকা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন টাইগারদের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার।

অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন টাইগারদের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার।

তিনি জানান, টেস্ট ফরম্যাটের গুরুত্বপূর্ণ জায়গায় উন্নতি করার পাশাপাশি ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করেছে খেলোয়াড়রা।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় আশিক বলেন, 'খেলোয়াড়রা দিন দিন উন্নতি করছে ও কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। এখানে স্লিপ ক্যাচ, উঁচু ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগের মতো জায়গায় ক্যাচ ধরার মত অনুশীলন বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে তারা।'

টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ থাকায় দল উপকৃত হয়েছে বলে জানান ফিল্ডিং কোচ। তার মতে একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকে দল উপকৃত হয়েছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে।

তিনি বলেন, 'অনুশীলন ম্যাচ খেলতে পেরে খুব ভালো লাগছে। অনুশীলন ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচও ধরেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন আমাদের মাথায় আছে। বিশ্বের যেকোনো জায়গায় আমরা যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে পারবো ততই ভালো।'

আশিক আরও বলেন, 'এখানে আমরা অনেকদিন ধরে আছি। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক কাজ করা হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।'

টেস্ট ম্যাচ পাঁচদিনের হওয়ায় একটানা মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। আশিক মনে করেন, মনোযোগ ধরে রাখতে যেকোন চ্যালেঞ্জের জন্য খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত।

তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত আছে। ক্রিকেট ব্যাট-বলের খেলা। আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি।'

ফিল্ডিংয়ে হাফ-চান্সকে আউটে পরিণত করার উপর জোর দিয়েছেন আশিক। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। যেখানে সুযোগ খুবই কম আসে।

তিনি বলেন, 'ফিল্ডিংয়ে হাফ-চান্সকে কাজে লাগানোর সবচেয়ে বড় বিষয় হলো- মনোযোগ ধরে রাখা। টেস্ট ক্রিকেটে এমনও হয়, অনেকক্ষণ বল আসছে না। কিন্তু হঠাৎ একটি বল আসে এবং সেটিই কাজে লাগাতে হয়। তাই দলের প্রধান লক্ষ্য হলো- হাফ-চান্সকে পুরোপুরিভাবে কাজে লাগানো। মাঠে কিভাবে মনোযোগ ধরে রাখা যায়, আমরা সেটি নিয়ে কাজ করছি।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026