১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তোরেসের জন্য পিএসজির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা

BSSঢাকা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেসের জন্য প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) দেওয়া প্রাথমিক ৪ কোটি ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

তোরেসের জন্য পিএসজির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেসের জন্য প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) দেওয়া প্রাথমিক ৪ কোটি ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

একই সূত্র জানায়, বার্সা ও পিএসজির মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোর প্রতিবেদনেরও সত্যতা নিশ্চিত করেছে সূত্রটি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করা তোরেস পিএসজি এবং তার সাবেক জাতীয় দলের কোচ লুইস এনরিকের সঙ্গে যোগ দিতে সম্মত হয়েছেন।

বার্সেলোনার সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রে প্রচারণামূলক সফরের সময় সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু বলেননি।

তোরেস বলেন, "বার্সেলোনার সঙ্গে আমার চুক্তি আছে, কিন্তু ফুটবলে কখন কী হয়, তা কেউ জানে না। আমি শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছি।"

তার স্বপ্নের কোনো গন্তব্য আছে কি না জানতে চাইলে তোরেস বলেন, আছে। তবে সেটি প্রকাশ করেননি। তিনি বলেন, "আমি শুধু সুখী হতে চাই।"

২০২১ সালে ৫ কোটি ৫০ লাখ ইউরোর বেশি অর্থে ম্যানচেস্টার সিটি থেকে তোরেসকে দলে ভেড়ায় বার্সেলোনা। ২০২৪ সালের গ্রীষ্মে হান্সি ফ্লিক বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কির বিকল্প হিসেবে মূলত সেন্টার-ফরোয়ার্ড পজিশনে খেলানো হয়েছে।

ভ্যালেন্সিয়ার যুব একাডেমি থেকে উঠে আসা তোরেস বদলি হিসেবে নেমে প্রায়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৪ ম্যাচে তিনি ৪০ গোল করেছেন।

গত মাসে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে স্পেনের হয়ে জয়সূচক গোল করেন তোরেস। তার ওই গোলেই লা রোহারা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026