১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে যেতে না পারা সোমালিয়ার রেফারি সুপার কাপের দায়িত্বে

BSSঢাকা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে রেফারিংয়ের সুযোগ হারানো সোমালিয়ার রেফারি ওমর আরতান বুধবার পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করবেন।

বিশ্বকাপে যেতে না পারা সোমালিয়ার রেফারি সুপার কাপের দায়িত্বে

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে রেফারিংয়ের সুযোগ হারানো সোমালিয়ার রেফারি ওমর আরতান বুধবার পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করবেন।

জুনে বিশ্বকাপ শুরুর আগে ৩৪ বছর বয়সী এই রেফারি অনিচ্ছাকৃতভাবে সংবাদমাধ্যমের আলোচনায় চলে আসেন। টুর্নামেন্টের জন্য ফিফার নির্বাচিত রেফারিদের প্যানেলে থাকার পরও মায়িিম আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

উয়েফার ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরতান বলেন, "সময়টা খুব কঠিন ছিল। অনেক মানুষ আমার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। কারণ কেউ যখন বহু বছর ধরে কাজ করে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকে, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারে না, তখন পরিস্থিতিটা খুবই কঠিন হয়ে যায়।"

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানান, ওই রেফারি সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ফলে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হয়ে পড়েন।

রেফারি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। সোমালিয়ায় এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দেশে ফেরার পর আরতানকে সেখানে নায়কের মতো স্বাগত জানানো হয়।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঐ সময় বলেছিলেন, "সোমালিয়ার এই রেফারির সঙ্গে যা ঘটেছে, তা দুঃখজনক।" তিনি আরও বলেন, "সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই।"

এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ঘোষণা করে, আরতান উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করবেন। এই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির মুখোমুখি হবে ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। উয়েফাকে আরতান বলেন, "আমি ভাগ্যবান ছিলাম, তবে এখানে আসতে আমি অনেক কঠোর পরিশ্রম করেছি এবং আমি সত্যিই গর্বিত। আপনারা যেমনটা ভাবতে পারেন, আমি কঠিন পরিস্থিতির মধ্যে বড় হয়েছি। কিন্তু সেটি আমাকে আমার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখতে পারেনি।"

২০২৪ সালে আফ্রিকান নেশন্স কাপে ম্যাচ পরিচালনা করা প্রথম সোমালিয়ান রেফারি আরতান এবার ইউরোপে নিজের প্রথম ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।

তিনি আরও বলেন, "অভিজ্ঞতা অর্জন, স্মৃতি তৈরি এবং নতুন কিছু শেখা সবসময়ই দারুণ। যখন আমরা এই ফোনকলটি পেলাম, তখন আমার ও আমার পরিবারের জন্য সেটি ছিল সত্যিই, সত্যিই খুব আনন্দের মুহূর্ত।" সুপার কাপের রেফারি হিসেবে আরতানকে নিয়োগের সিদ্ধান্তের পক্ষে উয়েফা বলেছে, এপ্রিলের শেষ দিকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর সঙ্গে তারা যে চুক্তি স্বাক্ষর করেছিল, সেখানে দুই কনফেডারেশনের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে।

তবে এটি উয়েফার একটি রাজনৈতিক বার্তাও। ফিফার প্রতি উয়েফা নিয়মিতই সমালোচনামুখর। আর গত দুই সপ্তাহ ধরে ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় সংস্থাটির যে বিরোধ চলছে, তার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আরও বেশি তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিত্যক্ত পরিকল্পনাকে ঘিরেই এই বিরোধের সূত্রপাত।

পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার পেছনে উয়েফার নেতৃত্বে গড়ে ওঠা বিদ্রোহই ছিল অন্যতম প্রধান কারণ। ইনফান্তিনোকে পদত্যাগে বাধ্য করার প্রচেষ্টায় উয়েফা এখনও ফিফার বিভিন্ন টুর্নামেন্ট এমনকি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে যাচ্ছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026