১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ধারে লিভারপুলে যোগ দিলেন বার্সেলোনার আরাউজো

BSSঢাকা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): এক মৌসুমের জন্য ধারে বার্সেলোনা থেকে লিভারপুলে পাড়ি জমিয়েছেন উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজো। স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ধারে লিভারপুলে যোগ দিলেন বার্সেলোনার আরাউজো

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): এক মৌসুমের জন্য ধারে বার্সেলোনা থেকে লিভারপুলে পাড়ি জমিয়েছেন উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজো। স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

যদিও চুক্তির বিস্তারিত কিছু প্রকাশ করেনি বার্সা। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৫৫ মিলিয়ণ ইউরোতে আরাউজো লিভারপুলের সাথে চুক্তি সম্পন্ন করেছেন।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, '২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রোনাল্ড আরাউজোর সাথে ধারের চুক্তিতে একমত হয়েছে এফসি বার্সেলোনা ও লিভারপুল এফসি। রোনাল্ডের জন্য শুভকামনা।'

২০২৫ সালে কাতালান জায়ান্টদের সাথে চুক্তি নবায়ন করেন আরাউজো। নবায়নকৃত চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন আরাউজো। বার্সেলোনার রক্ষনভাগে তরুণ পাও কুবারসি নিজেকে দারুনভাবে প্রমান করায় কোচ হান্সি ফ্লিকের অধীনে ২৭ বছর বয়সী আরাউজো মূল দলে অনিয়মিত হয়ে পড়েন।

গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় আরাউজো মাত্র ৩৫টি ম্যাচ খেলেছেন। মানসিক অবসাদের কারনে তিনি বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। জানুয়ারিতে তিনি আবারও মাঠে ফেরেন। কিন্তু এই সময়ের মধ্যে তাকে ছাড়িয়ে রক্ষনভাগে নিজেদের আসন পোক্ত করে নেন এরিক গার্সিয়া ও জেরার্ড মার্টিন।

বিশ্বকাপে উরুগুয়ে দলে থাকলেও একটি ম্যাচও খেলেননি আরাউজো। ভার্জিল ফন ডাইকের সাথে সেন্টার-ব্যাক পজিশনে লিভারপুলকে সহযোগিতা করার জন্য আরাউজো ইংল্যান্ডে এসেছেন। এই মুহূর্তে জো গোমেজ ও গিওভান্নি লিওনি ইনজুরিতে আছেন এবং ইব্রাহিমা কোনাটে দল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।

আরাউজো বলেন, ''এত ইতিহাসসমৃদ্ধ বিশাল একটি ক্লাবে এসে আমি খুবই রোমাঞ্চিত। আমি আমার সতীর্থদের সঙ্গে দেখা করতে এবং খেলা শুরু করতে মুখিয়ে আছি। আমি খুবই অনুপ্রাণিত এবং মাঠে নামার জন্য সত্যিই উদগ্রীব।

"ক্যারিয়ারের এই পর্যায়ে এটি আমার জন্য আদর্শ সিদ্ধান্ত ছিল। আমার মনে হয়, এই পদক্ষেপ নেওয়াটা আমার জন্য জরুরি ছিল।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026