১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

BSSঢাকা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : টানা দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই রিটেইন করেছে মুস্তাফিজকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকেও রিটেইন করেছে দুবাই।

গত বছর আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলতে নামেন মুস্তাফিজ। ঐ আসরে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে ১৫ উইকেট শিকার করেন তিনি।

মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্স সত্বেও গত আসরের এলিমিনেটর থেকে বাদ পড়ে দুবাই। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেজার্ট ভাইপার্স।

গত ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বোলারের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে দুবাই। সেখানে বোলারের কোন ছবি বা নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজি। ঐ বোলিং অ্যাকশনের ক্যাপশনে দুবাই লিখেছিল, 'ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেওয়া দক্ষিণ এশিয়ার এক বাঁ-হাতি বোলার।' এরপর থেকে ঐ ছবির কমেন্টে বাংলাদেশের সমর্থকরা লিখতে থাকেন- এটি বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ।

অবশেষে আজ আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসরের জন্য দলগুলো ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দুবাইয়ের স্কোয়াডে মুস্তাফিজের নাম আছে।

অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের নূর আহমেদের সাথে সরাসরি চুক্তি করেছে দুবাই।

নিলামের আগে অন্য দুই বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স ও এমআই এমিরেটস। গত আসরে শারজাহ'র হয়ে তাসকিন ৬ ম্যাচে ৯ উইকেট ও এমআই'র হয়ে সাকিব ১১৫ রান ও ৩ উইকেট শিকার করেছিলেন।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর। যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026