১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনফান্তিনোর বিরোধিতায় বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা

BSSঢাকা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল ফেডারেশন সোমবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করে তিনটি কনফেডারেশনের দেওয়া বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছে।

ইনফান্তিনোর বিরোধিতায় বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল ফেডারেশন সোমবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা করে তিনটি কনফেডারেশনের দেওয়া বিবৃতির প্রতি সমর্থন জানিয়েছে।

ইউএস সকার, কানাডা সকার, ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন (সিএফইউ) এবং সেন্ট্রাল আমেরিকান ফুটবল ইউনিয়ন (ইউএনসিএএফ) বলেছে, "ফিফার পরিচালনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে অর্থবহ পরিবর্তনের আহ্বান জানাতে আমরা বিশ্বের অন্যান্য সহকর্মীদের সঙ্গে একযোগে অবস্থান করছি।"

এর ফলে এবারের বিশ্বকাপের তৃতীয় সহ-আয়োজক মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার অবস্থানের পার্থক্য স্পষ্ট হলো। মেক্সিকো ইনফান্তিনোর প্রতি আগেই সমর্থন জানিয়েছে।

নতুন একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠন করে বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনা প্রথমে প্রস্তাব এবং পরে বাতিল করার পর থেকেই ইনফান্তিনো তীব্র চাপের মুখে রয়েছেন।

ফিফা পাল্টা জবাব দিয়ে বলেছিল, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও ইনফান্তিনোকে দুর্বল করে দেওয়ার জন্য কিছু মহলের সমন্বিত ও চলমান প্রচেষ্টা চলছে।

তবে সোমবার ইনফান্তিনো আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)- এই তিন কনফেডারেশনের যৌথ চিঠিতে বলা হয়, "ফুটবল কোনও ব্যক্তির মালিকানাধীন নয়।" কনফেডারেশনগুলো চিঠিতে লিখেছে, "ফুটবলে নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ক্ষমতা ধরে রাখা অথবা ক্ষমতা ধরে রাখার দাবি করা নিয়ে নয়।"

ইউএস সকার ও কানাডা সকারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই যৌথ চিঠিটির একটি লিংকও যুক্ত করা হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026