১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল আফগানিস্তান

BSSঢাকা

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : গতরাতে বেলফাস্টে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে র্যাংকিংয়ে শীর্ষ আট নিশ্চিত হওয়ায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করল আফগানরা।

ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করল আফগানিস্তান

ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (বাসস) : গতরাতে বেলফাস্টে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে র্যাংকিংয়ে শীর্ষ আট নিশ্চিত হওয়ায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করল আফগানরা।

আইসিসির নিয়মনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। শীর্ষ আটের মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে থাকলে র্যাংকিংয়ে সেরা দশ দলকে বিবেচনায় নেওয়া হবে।

বর্তমানে ১০২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৬৩ রেটিং নিয়ে এগারতম স্থানে আছে জিম্বাবুয়ে। সেপ্টেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি করে ওয়ানডে আছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের। ঐ তিন ম্যাচ প্রোটিয়ারা হারলে বা জিম্বাবুয়ে জিতলে প্রথম আট দলের নীচে বা আট দলের উপরে উঠার সুযোগ নেই এই দু'দলের।

এছাড়া ৯১ রেটিং নিয়ে র্যাংকিংয়ে অষ্টম স্থানে আছে আফগানিস্তান। আয়ারল্যান্ড সিরিজে এখনও দুই ম্যাচ বাকী আছে তাদের। ঐ ম্যাচ হারলেও র্যাংকিংয়ে অষ্টম স্থানেই থাকবে তারা।

৮৩ রেটিং নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। ৩০ সেপ্টেম্বরের আগে মাত্র দু'টি ওয়ানডে বাকী ক্যারিবীয়দের। অন্যদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে আছে। যা এখনও নিশ্চিত নয়।

তাই বাংলাদেশ তিন ম্যাচ হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ জিতলে র্যাংকিংয়ের হিসাব-নিকাশও পাল্টে যাবে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সরাসরি বিশ্বকাপে খেলা এখনও ঝুলে আছে। তবে বাংলাদেশ আর কোন ম্যাচ না খেললে এবং ওয়েস্ট ইন্ডিজ বাকী দুই ম্যাচ জিতলেও বর্তমান র্যাংকিংই অব্যাহত থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে এবং বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড, আফগানিস্তান এবং দুই স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

টস হেরে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ২০৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে গ্যাভিন হোয়ের ৩৬ ও জেয় মুন্ড্রা ৩১ রান করেন। রশিদ খান ও এএম গাজানফার ৩টি করে উইকেট নেন।

জবাবে ১৭৬ রানে সপ্তম উইকেট হারিয়ে চিন্তায় পড়ে আফগানিস্তান। তবে আট নম্বরে নেমে ৪ চারে ৪৩ বলে অনবদ্য ৩৭ রানে আফগানদের জয় নিশ্চিত করেন রশিদ। এছাড়া ২ চার ও ৫ ছক্কায় ৭৭ বলে ৭১ রানের নান্দনিক ইনিংসে আফগানিস্তানের জয়ে অবদান রাখেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ওয়ানডে শেষে ২-০ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026