১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জুলাই মাসে সেরার দৌড়ে তানজিদ

BSSঢাকা

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান।

জুলাই মাসে সেরার দৌড়ে তানজিদ

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (বাসস) : আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান।

সংক্ষিপ্ত তালিকায় তানজিদের সাথে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারীদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, শ্রীলংকার হার্শিতা সামারাবিক্রমা ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুউস।

গেল মাসে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সমান দু'টি করে হাফ-সেঞ্চুরিতে যথাক্রমে- ১৫৯ এবং ১৪০ রান করেন ২৫ বছর বয়সী তানজিদ।

দুই সংস্করণের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিদ। টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে না পারলেও, টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ব্রুক। তবে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ওয়ানডেতে ৩ ম্যাচে ৩১ রানের পর টি-টোয়েন্টিতে ৪ ইনিংসে ২১৪.০১ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ২২৯ রান করে সেরা খেলোয়াড় হন ব্রুক।

গত মাসে টেস্ট ক্রিকেটে ব্যাট-বল হাতে ধারাবাহিক ছিলেন গ্রেভস। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২৫ বলে ১৮০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন গ্রেভস। শ্রীলংকা বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পাওয়া সিরিজের সেরা খেলোয়াড়ও হন তিনি।

শ্রীলংকা সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে ব্যর্থ হন গ্রেভস। দুই ম্যাচে ৩২ রান করেন তিনি।

তবে টেস্ট ফরম্যাটে ফিরে আবারও জ্বলে উঠেন গ্রেভস। ত্রিনিদাদে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয়ের নায়ক তিনি। বল হাতে প্রথম ইনিংসে অবিশ্বাস্য এক স্পেল করেন এই ডান-হাতি পেসার। টানা ৫ ওভারে কোনো রান না দিয়ে ৫ উইকেট পকেটে ভরেন গ্রেভস। ঐ ইনিংসে ২৭ রানে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করে দলের ৯০ রানের জয়ে অবদান রাখেন তিনি।

গেল মাসে দুই টেস্ট খেলে ২১৫ রান করার পাশাপাশি ৮ উইকেট নেন গ্রেভস।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026